Sri Lanka: প্রধানমন্ত্রীর দপ্তর দখল করলো বিক্ষোভকারীরা, সাথে স্লোগান

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দপ্তর দখল করলো বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রীর দপ্তর দখলে নেন বিক্ষোভকারীরা। প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর দপ্তরের তৃতীয় তলায় ব্যালকনিতে উঠে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করছে এবং সেলফি তুলছে। … Read more

Japan: প্রধানমন্ত্রী আবের শেষকৃত্য আজ

প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন হবে আজ মঙ্গলবার (১২ জুলাই)। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, শিনজো আবের নিজ বাসভবনে। এর আগে তার মরদেহ নিয়ে যাওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ ভবনে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে শহর নারায় নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে এক ঘাতকের গুলিতে প্রাণ হারিয়েছেন ৬৭ বছর বয়সী … Read more

Sri Lanka: প্রধানমন্ত্রীর বাসভবনে সংঘর্ষ, আহত ১০, শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিতে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে এক নারীসহ আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে আহত হওয়ার এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার  রাত পৌনে তিনটের দিকে সংঘর্ষ শুর হয়। … Read more

Germany: জার্মানিতে ভোগান্তি, কর্মী সঙ্কটে

জার্মানিতে শুরু হয়েছে গ্রীস্মের ছুটি। লোকজন ছুটছেন বিভিন্ন ভ্রমণে। বেড়েছে মানুষের চাপ। বিভিন্ন খাতে কর্মী সঙ্কটের কারণে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ। দেখা যাচ্ছে এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হচ্ছে। যাত্রীদের দীর্ঘ সারি,এয়ারপোর্ট নয়, রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেলেও কর্মীসংকট৷ ফ্লাইট বাতিলের একটি কারণ হল জার্মান বিমানবন্দরে কর্মীর অভাব। জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের একটি সমীক্ষা অনুসারে প্রায় সাত হাজার … Read more

President Resign: প্রেসিডেন্ট বুধবারই পদত্যাগ করবে শ্রীলঙ্কার, প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীর দপ্তরের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বুধবারই ইস্তফা দেবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে। কেবল তখনই তার ইস্তফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। কিন্তু এখনও তা ঘটেনি।  প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেও শনিবার বলেছিলেন, ‘দেশের স্বার্থে’ একটি সর্বদলীয় … Read more

Volodymyr Zelensky: ভলোদিমির জেলেনস্কি বরখাস্ত করলেন পাঁচ রাষ্ট্রদূতকে

 পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার ভলোদেমির জেলেনস্কি জার্মানি, ভারত, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।  কি কারণে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। তাদের অন্য কোনো পদে বহাল করা হবে কি না তা নিয়েও কোনো বার্তা … Read more

Sri Lanka: প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারীরা। আগে করা হয়েছে ভাঙচুর। শনিবার রাতে রাজধানী কলম্বোতে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর দেয়া হয় আগুন। এছাড়া প্রধানমন্ত্রীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে … Read more

Gun Attack: বারে বন্দুক হামলায় নিহত ১৫, দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এবং একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ বলেছে, গুলি চালানোর পরপরই … Read more

Japan: শোকস্তব্ধ জাপান, আবে হত্যাকাণ্ডে

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডস্থলে শোকগ্রস্তদের অবিচল স্রোত নেমেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বন্দুক সহিংসতা বিরল যে দেশে, সেই দেশে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকা মানুষটির এমন মৃত্যু পুরো জাপানকেই স্তব্ধ করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আবে, ২০০৬ সালে। ২০১২ সালে ফের … Read more

President Gotabe Rajapaksa: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাসভবন ছেড়ে পালালেন

 অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে টিকতে না পেরে বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেডিসেন্ট গোটাবে রাজাপাকসে। শনিবার তিনি তার বাসভবন ছেড়ে পালিয়ে যান। সামরিকবাহিনীর একটি উচ্চ পর্যায় থেকে বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভি।  আগে টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, বিক্ষোভকারীরা নেতাদের পদত্যাগের দাবিতে সকাল থেকে বাসভবনের সামনে আন্দোলন করতে থাকে। … Read more

CoronaVirus: সংক্রমণে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায়

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এক হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩৯ হাজার ৮১৫ জন।  বিশ্বে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৬২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ছয় কোটি ৩৬ … Read more

Shinzo Abe: ‘গুলিবিদ্ধ’ শিনজো আবে মারা গেলেন

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেলেন। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম শুক্রবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  শুক্রবার সকালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে দুর্বৃত্তের গুলিতে আহত হন আবে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক বলেই … Read more