আগামী প্রজন্মের জন্য বিনোদন দুনিয়ায় সেট টপ বক্স নিয়ে এল সিটি নেটওয়ার্কস লিমিটেড গ্র্যান্ড হোটেলে তার উদ্বোধন হলো

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ গ্র্যান্ড হোটেল বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ দর্শকদের সামনে তুলে ধরলেন, আরও ভাল করে পর্দায় বুজিয়ে দিলেন। সিটি প্লেটপ ম্যাজিক ও অ্যান্ড্রয়েড স্বীকৃতিপ্রাপ্ত এইচডিআর সেট টপ বক্সের দৌলতে যে কোন টিভি-ই এখন স্মার্ট টিভি হয়ে উঠতে পারে শুধুমাত্র রিমোর্টের মাধ্যমে জানাল, সিটি নেটওয়ার্ক লিমিটেড কর্তৃপক্ষ। উপভোক্তারা সিটি … Read more

প্রশাসনিক প্রধানদের নিয়ে বৈঠক করতে মালদায় এলেন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চার জেলার জেলা প্রশাসনিক প্রধানদের নিয়ে বৈঠক করতে শনিবার মালদায় এলেন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। হেলিকাপ্টার করে সকাল ১০ টা ১০ মিনিটে নেমে চলে যান পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় গোল্ডেনপার্ক হোটেলে। সেখানে বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সাথেও। দুপুর সাড়ে ৩ টায় হেলিকাপ্টার করে ফিরে যাবেন … Read more

শিশুদের বিরুদ্ধে সাইবার ক্রাইম বন্ধে পদক্ষেপ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধের ঘটনায় ৩০৫ টি মামলা দায়ের হয়েছিল। শিশুদের যৌন সুরক্ষা আইন, পকসোর ২০১৯ সালে সংশোধন করে শিশুদের নিয়ে অশ্লীল ছবি তৈরিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর পাশাপাশি শিশুদের নিয়ে সাইবার অপরাধ বন্ধ করতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। … Read more

যৌনকর্মীদের পুনর্বাসন নীতি

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   নারী ও শিশু বিকাশ মন্ত্রকের পক্ষ থেকে ‘উজ্জ্বলা’ কর্মসূচির মাধ্যমে নারী ও শিশু পাচার রোধ এবং যৌন নির্যাতন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে পাচারের শিকার নারী ও শিশুদের পুনর্বাসন এবং জোর করে যৌনকর্মী হিসেবে কাজে লাগানোদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। নারী ও শিশুদের ক্ষেত্রে এটি এমন একটি প্রকল্প … Read more

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জেমস্ অস্টিন থ্রি সাক্ষাৎ করেছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ ভারত সফররত মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জেমস্ অস্টিন থ্রি সাক্ষাৎ করেছেন। মি. অস্টিন, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বাইডেনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী, দুটি দেশের মধ্যে উষ্ণ ও নিবিড় সম্পর্ককে স্বাগত জানিয়েছেন। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, বহুস্তরীয় এবং নিয়ম ভিত্তিক অঙ্গীকারের উপর এই সম্পর্ক গড়ে উঠেছে। দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে … Read more

মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং ছত্তিসগড়ের কোভিড -১৯ বেড়েছে

খবরইন্ডিয়াঅনলাইন,  ওয়েবডেস্কঃ   মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং ছত্তিসগড়ের কোভিড -১৯ বেড়েছে। সরকার আজ বলেছে যে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং ছত্তিশগড়ে প্রতিদিন নতুন নতুন কোভিড তীব্র বৃদ্ধি ঘটছে। পাঞ্জাবের পরে মহারাষ্ট্রে সর্বোচ্চ দৈনিক নতুন করে পাওয়া গেছে ২৫ হাজার ৩৩৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, কেন্দ্র সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সরকারগুলিতে সক্রিয়ভাবে জড়িত রয়েছে, বিশেষত … Read more

শ্রম ব্যুরো সর্বভারতীয় সমীক্ষার কাজ পরিচালনার জন্য বেসিলের সঙ্গে একটি পরিষেবা স্তর ভিত্তিক চুক্তি স্বাক্ষর করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের আওতাধীন শ্রম ব্যুরো দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের আওতাধীন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল) বা বেসিল এর মধ্যে একটি পরিষেবা স্তর ভিত্তিক চুক্তি স্বাক্ষর হয়েছে।সারা দেশে পরিযায়ী শ্রমিক এবং সর্বভারতীয় প্রতিষ্ঠান ভিত্তিক ত্রৈমাসিক কর্মসংস্থান বিষয়ক সমীক্ষা (একিউইইএস)এর কাজ পরিচালনা করার জন্য প্রযুক্তিগত এবং মানবসম্পদ দিয়ে শ্রম … Read more

শিল্পোদ্যোগীদের উৎসাহপ্রদান

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্টার্ট আপ, যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি সূচনা হয়েছিল। এর মাধ্যমে ভারত সরকার শিল্পোদ্যোগীদের উৎসাহ প্রদান করে চলেছে। সূচনার পর থেকে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত মোট ৪৪ হাজার ৭৬৬ টি শিল্পোদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য ভিত্তিক শিল্পোদ্যোগের সংখ্যা হচ্ছে- মহারাষ্ট্র- ৮৩৫৩ কর্ণাটক- ৫৯৯৯ দিল্লি- ৫৫৮৭ উত্তর প্রদেশ-৩৮৮০ … Read more

কোভিড টিকাকরণের সুবিধাভোগী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   কোভিড-১৯-এর টিকাকরণের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর সুপারিশ অনুসারে নিম্ন লিখিত ব্যক্তিদের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। এরা হলেন – স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী, ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং যাদের বয়স ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে যাদের আগে থেকে নির্দিষ্ট অন্যান্য রোগের উপসর্গ বা কোমর্বিডিটি রয়েছে। কো-উইন ২.০ পোর্টাল … Read more

ওয়ান স্টপ সেন্টার

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  সারা দেশে সরকার ৭৩৩টি ওয়ান স্টপ সেন্টার (ওএসসি)-এর অনুমোদন দিয়েছে। এরমধ্যে বর্তমানে ৭০০টি ওএসসি চালু রয়েছে। মূলত এই ওয়ান স্টপ সেন্টারগুলির মাধ্যমে পীড়িত এবং হিংসার শিকারগ্রস্ত মহিলাদের এক ছাতার তলায় আইনি সহায়তা, পুলিশি সাহায্য, মানসিক-সামাজিক পরামর্শ প্রদান, চিকিৎসা সহায়তা এবং অস্থায়ী আশ্রয় প্রদানের মত বিভিন্ন পরিষেবা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় যে … Read more

শালিমার-সেকেন্দ্রাবাদ-শালিমার স্পেশাল ট্রেনে আরও একটি কামরার সংযোজন

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   যাত্রী সাধারণের চাহিদা বিবেচনা করে দক্ষিণ-পূর্ব রেল ০২৭৭৩/০২৭৭৪ শালিমার-সেকেন্দ্রাবাদ-শালিমার স্পেশাল ট্রেনে স্থায়ী-ভিত্তিতে আরও একটি বাতানুকূল থ্রি-টিয়ার কামরা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ এপ্রিল শালিমার থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেনটিতে এবং আগামী ৬ এপ্রিল সেকেন্দ্রাবাদ থেকে শালিমারগামী ট্রেনটিতে এই বাতানুকূল কামরাটি সংযোজন করা হচ্ছে। এর ফলে, স্পেশাল ট্রেনটিতে একটি ফার্স্টক্লাস এসি কামরা, তিনটি বাতানুকূল টিয়ার-২ শ্রেণীর … Read more

সাফই কাজকর্ম বন্ধ করে কুলটি থানায় বিক্ষোভ প্রদর্শন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  আসানসোল কর্পোরেশন এর ৬৫ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা ওয়ার্ডের সাফই কাজকর্ম বন্ধ করে কুলটি থানায় বিক্ষোভ প্রদর্শন করে, তাদের দাবি ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার আক্তার হোসেন গত ১৭ তারিখে তাদেরকে মারধর করে বিনা কারণে, তার কারণেই পশ্চিমবঙ্গের হাড়ি সমাজের পক্ষ থেকে ৬৫ নম্বর ওয়ার্ডের সাফাই কাজ বন্ধ করে দেয়। কুলটি থানায় অভিযোগ … Read more