ইউএনআইটিএআর প্রতিষ্ঠানের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউএন ইন্সটিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ (ইউএনআইটিএআর) প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই প্রতিষ্ঠানটি অসংক্রামক রোগ-ব্যধি থেকে অকাল মৃত্যু ঠেকাতে ভারতের অসাধারণ কাজের প্রশংসা করেছে। এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “অসংক্রামক রোগ-ব্যধি প্রতিরোধ ও সুস্বাস্থ্যের প্রসারে ভারত অগ্রভাগে রয়েছে। ইউএনআইটিএআর প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতের সাফল্যের প্রশংসার জন্য কৃতজ্ঞ। এই … Read more

সেনাবাহিনীতে নতুন অস্ত্রসামগ্রী সামিল

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   নতুন যুদ্ধ বিমান, অস্ত্রশস্ত্র প্রভৃতি রণসম্ভার সেনাবাহিনীতে সামিল করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সম্প্রতি সেনাবাহিনীতে যে সমস্ত গুরুত্বপূর্ণ রণসম্ভার সামিল করা হয়েছে, তা নিম্নরূপ : ভারতীয় সেনাবাহিনী : ১) চিতল হেলিকপ্টার, ২) আধুনিক হাল্কা ওজনের হেলিকপ্টার (এএলএইচ) মার্ক 0/I/II/III, ৩) এএলএইচ (উইপন সিস্টেম ইন্টিগ্রেটেড), ৪) ২০ এমএম টুরেট গান এবং ৫) ৭০ এমএম টুরেট … Read more

পণ্যের গুণমান

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  আত্মনির্ভর ভারত অভিযানে যেসব পণ্য উৎপাদন করা হচ্ছে কেন্দ্র তার গুণমান বৃদ্ধি করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মকে দেশীয় পণ্য বিক্রির কাজে লাগিয়েছে। এর ফলে এই ধরণের প্ল্যাটফর্মে ছোট ব্যবসায়িদের উৎপাদিত পণ্য বিপুল সংখ্যক ক্রেতারা দেখতে পান। ফলে এগুলি সহজেই প্রচুর পরিমাণে বিক্রি হতে পারে। পণ্যের গুণমান বৃদ্ধিতে সরকার যে … Read more

পশ্চিমবঙ্গে জাতীয় প্রাণী সম্পদ মিশনের বর্তমান পরিস্থিতি

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   পশ্চিমবঙ্গে জাতীয় প্রাণী সম্পদ মিশনের আওতায় বিভিন্ন প্রকল্প রূপায়ন করা হয়েছে। দার্জিলিং জেলায় কোভিড জনিত অতিমারির পরিপ্রেক্ষিতে দুগ্ধ সমবায় এবং কৃষক সংস্থাগুলিকে কোন কেন্দ্রীয় সহায়তা দেওয়া সম্ভব হয়নি। কালিম্পং জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের দুগ্ধ ক্ষেত্রে জাতীয় গোকুল মিশন-এর মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। এই … Read more

প্রবীণ পেনশন প্রাপকদের জন্য জীবন শংসাপত্র

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    যেসব প্রবীণ নাগরিক পেনশন পান তাঁদের জীবন শংসাপত্র সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা প্রতিষ্ঠানে জমা দিতে যাতে কোনো অসুবিধা না হয় সরকার তার জন্য প্রযুক্তিগত কিছু ব্যবস্থাপনা গ্রহণ করেছে। যাঁদের বয়স ৮০ বা তার উর্দ্ধে তাঁদের সমস্যার কথা বিবেচনা করে পয়লা অক্টোবর থেকে একটি বিশেষ কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যাতে পয়লা নভেম্বর থেকে জীবন … Read more

সরকারী শূন্য পদ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   সিভিল সার্ভিস ক্ষেত্রে শূন্য পদ সম্পর্কিত তথ্যের বিষয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের। ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস)-এর জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হল কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর। অন্যদিকে, ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস)-এর জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২০-র পয়লা জানুয়ারি অনুযায়ী আইএএস বিভাগে মোট শূন্য পদ হল মোট … Read more

সিবিআই-এর তদন্ত করার সুবিধা প্রত্যাহার করেছে যেসব রাজ্য

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    ১৯৪৬ সালের দিল্লী স্পেশাল পুলিশ এসট্যাবলিশমেন্ট আইনের ষষ্ঠ ধারায় সাধারণ অনুমতি যেসব রাজ্যগুলি প্রত্যাহার করে নিয়েছে সেগুলি হল- ২০১৫ সালের ১৭ জুলাই থেকে মিজোরাম, ২০১৮ সালের ১৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ, ২০১৯এর ১০ জানুয়ারি থেকে ছত্তিশগড় এবং ২০২০র ১৯ জুলাই রাজস্থান, ২১ অক্টোবর মহারাষ্ট্র, চৌঠা নভেম্বর কেরালা, ৫ নভেম্বর ঝাড়খন্ড ও ৬ নভেম্বর … Read more

ভারতীয় রেলে ঐতিহ্য সংরক্ষণ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    বাষ্প চালিত লোকোমটিভ রক্ষাণাবেক্ষণ, পার্বত্য রেল পথ সংরক্ষণ, পার্বত্য রেল পথ ভিত্তিক পর্যটনের প্রসার, রেল সংগ্রহশালার আধুনীকিকরণ, ভবন ও শিল্পকলা সংরক্ষণ, ডিজিটালাইজেশন এবং রেল ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে প্রচার ইত্যাদি ক্ষেত্রের ওপর ঐতিহ্য সংরক্ষণে বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ভারতীয় রেলের আওতায় ২১টি রেল সংগ্রহশালা, ১৬টি ঐতিহ্যপূর্ণ গ্যালাটি এবং ৯টি ঐতিহ্যবাহী পার্ক রয়েছে। এমনকি … Read more

প্রজননক্ষম মহিলাদের নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে এসইআরবি নারী শ্রেষ্ঠ সম্মান লাভ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    মুম্বাই-ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর স্ট্রাকচারাল বায়োলজি ডিভিশনের ডঃ অন্তরা বন্দ্যোপাধ্যায় নারীদের প্রজননের ক্ষমতার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি গবেষণার জন্য ২০২১ সালের এসইআরবি নারী শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেলথ-এ ডঃ বন্দ্যোপাধ্যায় গবেষণারত। মহিলাদের ডিম্বানুর উৎপাদনে ফলিসিল স্টিমুলেটিং হরমোন এবং তার উৎপাদকের ভূমিকা … Read more

ইনসাকগ-এর বিশ্লেষণে ভারতে নোভেল করোনা ভাইরাসের একটি প্রজাতির প্রমাণ পাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গত ২৫শে ডিসেম্বর জাতীয় স্তরে ১০টি নমুনা পরীক্ষাগারকে নিয়ে জেনোমিক্স বা জিনগত গঠন সংক্রান্ত ভারতীয় সার্স-কভ-২ সংগঠন ইনসাকগ গড়ে তোলে। ইনসাকগ নামে এই সংগঠনটি গঠনের সময় থেকেই কোভিড-১৯ ভাইরাসের জিনগত গঠন ও এই ভাইরাসের সংবহন বিশ্লেষণ করে চলেছে। ভাইরাসের জিনগত গঠনগুলির সঙ্গে মহামারী ছড়িয়ে পড়ার প্রবণতাগুলিও … Read more

বর্তমান রাজ্যে নির্বাচন সে কারণে নির্বাচনের পরে শ্যামলীর দৃশ্যগ্রহণ পর্ব শুরু হবেঃ নির্দেশক জীবন প্রসাদ

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    সোমবার প্রেস ক্লাব কলকাতা, এক সাংবাদিক সম্মেলনে “নির্বাচনের পরেই বাংলা কাহিনীচিত্র ‘শ্যামলী’-র দৃশ্যগ্রহণ পর্ব শুরু হবে,” বলে জানালেন, কাহিনীচিত্রের নির্দেশক জীবন প্রসাদ ছবির সারাংশ :- এক অপ্রাপ্তবয়স্ক তরুণ ও কিশোরীর মেলামেশা ও তাদের জীবনে এক অজ্ঞ তান্ত্রিকের প্রভাব এই ছবির মূল উপপাদ্য। ‘শ্যামলী’-র কাহিনীকার জীবন প্রসাদ-এর বক্তব্য অনুযায়ী, “মল্লাহ এন্টারটেনমেন্ট … Read more

ভোটের আগে উদ্ধার হওয়া বোমা গুলিকে নিষ্ক্রিয় করল হাবড়া থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, হাবড়াঃ   উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া থানার পুলিশ গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ টি বোমা উদ্ধার করে, সেই বোমা গুলিকে মঙ্গলবার বাণীপুর মেলার মাঠে নিষ্ক্রিয় করল। ঘটনাস্থলে ফায়ারবিগ্রেড এর আধিকারী থেকে শুরু করে এসডিপিও রোহিত শেখ, হাবড়া থানার আইসি গৌতম মিত্র সহ বিডিও উপস্থিত ছিলেন।