এক্স ডেজার্ট ফ্ল্যাগ সিক্সে ভারতীয় বায়ুসেনার অংশগ্রহণ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ সংযুক্ত আরব আমিরশাহী পরিচালিত বিমান মহড়া এক্স ডেজার্ট ফ্ল্যাগ- সিক্স-এ ভারতীয় বায়ুসেনা অংশ নেবে। ভারতের পাশাপাশি এই বিমান মহড়ায় সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং বাহরিন যোগ দেবে। আগামী ৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহির আলদাফরা বিমান ঘাঁটিতে এই মহড়া হবে। এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার … Read more

মন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল ছত্রিশগড়ের ডঙ্গারগড়ের মা বমলেশ্বরী দেবী মন্দিরের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ নতুন দিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে ছত্রিশগড়ের ডঙ্গারগড়ের মা বমলেশ্বরী দেবী মন্দিরের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেশ বাঘেল উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মা বমলেশ্বরী দেবী মন্দিরের উন্নয়নের জন্য পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক ৪৩.৩৩ … Read more

স্পেকট্রাম নিলাম সম্পন্ন হয়েছে; প্রত্যাশার চেয়ে অধিক সাড়া পাওয়া গেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ স্পেকট্রাম নিলামের জন্য এবার সর্বোচ্চ ডাক হয়েছে ৭৭,৮১৪.৮০ কোটি টাকা। আজ ৬৬৮.২০ কোটি টাকার বর্ধিত ডাক হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীন টেলি যোগাযোগ বিভাগের সচিব শ্রী অংশু প্রকাশ আজ ২০২১ সালের স্পেক্ট্রাম নিলাম সম্পন্ন করেছেন। এই নিলাম ডাক শুরু হয়েছিল ১ মার্চ। মোট ছয় দফা ডাকের পর আজ বেলা ১২ টা ৪৫ মিনিটে … Read more

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ এবার জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। বুধবার সকালে আসানসোলের সিটি বাসস্ট্যাণ্ড লাগোয়া অঞ্চলে তৃণমূলের অটো ও বাসকর্মীদের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে কুশপুতুল দাহ করে। এই বিষয়ে তৃণমূলের অটো ইউনিউনের নেতা রাজু ওয়ালিয়া বলেন, বিশ্বাসঘাতক দল থেকে বিদায় হওয়ায় তৃণমূলের লাভ হয়েছে। আগে মেয়র থাকার সময় … Read more

২৯এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণের জন্য জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারির সময়সীমা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণের জন্য জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারির সময়সীমা নির্ধারিত হয়। যে দল কমিশনের কাছে স্বীকৃতির জন্য আবেদন করে সেই দল গঠনের ৩০ দিনের মধ্যে কমিশনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্রটি জমা দিতে হয়। এরপর সংবিধানের ৩২৪ নম্বর ধারা ও ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারা অনুসারে … Read more

ইমামবারা

খবরইন্ডিয়াঅনলাইনঃ হুগলীর বিখ্যাত ইমামবারা। ছবিঃ সৌমিত্র মৌলিক।

আগামী ৭ই মার্চ সোমবার কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ আগামী ৭ই মার্চ সোমবার কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। ২রা মার্চ ব্রিগেডে স্বেচ্ছাসেবী নিয়োগকে কেন্দ্র করে ন্যাশনাল লাইব্রেরীর প্রেক্ষাগৃহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিজেপি’র দক্ষিণ কলকাতা জেলা ক্লাব সেলের কনভেনর তরুণ দাস (রাজু)। তিনি বলেন, দিনটা আমাদের পার্টির ক্ষেত্রে একটা বড় রকম চ্যালেঞ্জ এসে পড়েছে … Read more

দু’দিনের জিআই মহোৎসবের আয়োজন করলো ট্রাইফেড ও উপজাতি বিষয়ক মন্ত্রক

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আত্মনির্ভর ভারত গঠনে এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ – এর ডাকে সাড়া দিয়ে দু’দিনের জিআই মহোৎসবের আয়োজন করছে ট্রাইফেড বা ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড এবং কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক। আগামী ৪ ও ৫ মার্চ, ২০২১ এই দু’দিন মহোৎসব চলবে। এই মহোৎসব আয়োজনে বিশেষভাবে সহায়তা করছে মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী … Read more

২০২১-এর মেরিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আমার সহকর্মী শ্রী মনসুখ ভাই মাণ্ডবিয়া, শ্রী ধর্মেন্দ্র প্রধান, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সুধী বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুগণ, মেরিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই। এই ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা সম্মেলনে একজোট হয়েছেন। আমি নিশ্চিত যে আপনারা সকলে মিলে সামুদ্রিক অর্থনীতিকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবেন। বন্ধুগণ, এই ক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবেই নেতৃত্বদানের অবস্থায় … Read more

বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী’র সহধর্মিণী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মৃতুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম লিলি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কুলটি সাকতরিয়া অঞ্চলে বিজেপি কর্মীদের উল্লাস

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জিতেন্দ্র বিজেপি তে যোগ দেওয়াতে উল্লাস শিল্পাঞ্চলে। আসানসোল কুলটি সাকতরিয়া অঞ্চলে বিজেপি কর্মীদের উল্লাস। মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন ও বিদায়ী তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই খুশিতে সদ্য বিজেপিতে যোগদান করাতে প্রাক্তন পুরপিতা বাপ্পা আচার্যী তারই নেতৃত্বে আজ আতস বাজী ফাটিয়ে, মিষ্টিমুখ করে আনন্দ করতে দেখা গেলো সমর্থকদের।

জিতেন্দ্র চলে যাওয়াতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে নাঃ তৃণমূল নেতা অমর নাথ চ্যাটার্জী

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জিতেন্দ্র তিওয়ারি বিজেপি তে যোগদান নিয়ে সাংবাদিকদের উত্তরে আসানসোল পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা অমর নাথ চ্যাটার্জী বললেন, ওর তো ইচ্ছে ছিল চলে যাওয়ার। কাওকে কে তো ধরে রাখা যায় না, জিতেন্দ্র চলে যাওয়াতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে তৃণমূূলের ভালো হবে শিল্পাঞ্চলে। আরো বলেন, তৃণমূল তো দুর্বল হবে না।