স্ত্রীর সাথে শাশুড়ি ফ্রী !

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ   ঈদের জন্য নির্মিত হলো রোমান্টিক-কমেডি ঘরানার নাটক ‘জামাই ঠঝ শাশুড়ি’। রাফসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। গত ২৫-২৬ মার্চ টানা দুদিন উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকের গল্পের শুরুতে দেখা যাবে শুভ গ্রামের শিক্ষিত ছেলে। ঢাকা শহরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা চাকরি করে। সে স্বভাবে সহজ, সরল। শুভ … Read more

চিত্রসাংবাদিক উমাকান্ত ধর প্রয়াত

সৌমি মন্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ   দীর্ঘ রোগভোগের পর গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাতড়া মহকুমার একদা আনন্দবাজার পত্রিকার চিত্রসাংবাদিক উমাকান্ত ধর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, তিন কন্যা ও ৮ বছরের এক নাবালক শিশু পুত্রকে। বাঁকুড়া পৌরসভার সহযোগিতায় পৌরসভার … Read more

রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার…

সৌমি মন্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ   দোল পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হল। পিছিয়ে নেই বাঁকুড়া বড়জোড়া ব্লকের দুবের ডাঙ্গা গ্রামও। সেখানে সকাল থেকেই রঙের খেলায় মেতেছে শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধারা। সকাল থেকে তারা নানা রঙের কাপড় পরে সুসজ্জিত হবে সারা গ্রাম নেচে বেড়ালো। গ্রামের বিভিন্ন জায়গায় তারা একে অপরকে আবির দিয়ে … Read more

টুইটে অমিত শাহ শোকপ্রকাশ

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   নিমতায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ৮৫ বছরের বৃদ্ধার মৃত্যু হল। গত মাসের ২৬ ফেব্রুয়ারি উত্তর দমদমের বিজেপি কর্মী গোপাল মজুমদারের উপর হামলা চালাতে তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীদল। ছেলেকে বাঁচাতে গেলে ৮৫ বছরের বৃদ্ধা মায়ের উপর চলে মারধর। বেশ কিছুদিন চিকিৎসাও চলে তাঁর। আজ তাঁর মৃত্যু ঘটেছে। শোকপ্রকাশ করে টুইট করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত … Read more

ভালোবাসার বিয়েকে মেনে না নেওয়া গৃহবধূকে জ্যন্ত পুড়িয়ে খুন করার অভিযোগ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   ভালোবাসার বিয়েকে মেনে না নেওয়া গৃহবধূকে জ্যন্ত পুড়িয়ে খুন। গুরুত্বর আহত শিশুটি, মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, মালদার কালিয়াচক থানার মধুঘাট এলাকায়। ঘটনায় আটক দুই। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সঞ্চিতা চৌধুরী (২৩)। বাপের বাড়ি যদুপুর ১নম্বর এলাকায়। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। মেয়ের মা পুষ্প মন্ডলের অভিযোগ, … Read more

এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার দোলের দিনে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার ৪২০ মোড় এলাকায়। মৃত গৃহবধূর নাম রিনা হালদার (২২)। রবিবার সকালে শোয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ৫ মাস আগে … Read more

শবেবরাত

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   শবেবরাত এটি মুসলিম সম্প্রদায়ের মানুষের একটি ধর্মীয় অনুষ্ঠান। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কবরস্থানে যে প্রয়াত পরিবারের আত্মার শান্তি ও শুভকামনার জন্য সারারাত জেগে কামনা করে এবং মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানায় যাতে প্রয়াত আত্মীয় পরিজন এর আত্মা যেন শান্তি এবং আনন্দে থাকে এমনই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের নিয়ামতপুর … Read more

চন্ডিতলা বিধানসভার ১০ নম্বর ওয়ার্ড ত্রিমুখী প্রতিদ্বন্ধির মধ্যে লড়াই

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হুগলীঃ    চন্ডিতলা বিধানসভার ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরে নজর দিলে এটাই লক্ষ করা গেল এখানে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। প্রচার ওদেওয়াল লিখনে কেউ কম যায় না তার প্রমাণ পাওয়া গেল দোলের দিনে। ডানকুনি আবাসনে ঢুকলে তার চাক্ষুস প্রমাণ মিলল। ডানকুনি আবাসনে বর্তমান যা অবস্থা তিন দলই যুদ্ধঙ্গদেহী মনোভাব। বিগত ছ’বছর আগে ছিলো … Read more

চর্যাপদের নাট্যমেলা, সেমিনার ও কর্মশালা সহ একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, পশ্চিম বর্ধমানঃ আসানসোলের চর্যাপদ বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ নাট্যদল। প্রতিবছর নিয়ম করে দুটি নাট্যমেলা, কয়েকটি নাট্য সেমিনার, নাট্য কর্মশালা এবং নাট্য পত্রিকা প্রকাশ সহ সারা বাংলা জুড়ে নিয়মিত নাট্য প্রদর্শন করে থাকেন। এবছর লকডাউনে কাজগুলি একটু দেরীতে হলেও তা সম্পূর্ণ করলো চর্যাপদ। নভেম্বর ২০২০ তে অন্তরঙ্গ নাট্যোৎসবের ঠিক ৪ মাস পরেই … Read more

জঙ্গলমহলের দোল উৎসব

সৌমি মন্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ  দোল উৎসবে মেতেছে সারাদেশ। পিছিয়ে নেই জঙ্গলমহলও। জঙ্গলমহলের শিশু থেকে – কিশোর আবার কিশোর থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই মেতেছে রঙের খেলায়। রাইপুর বিদ্যাসাগর পল্লীতে আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেইরকম একটি ছবি যেখানে যুবরা মেতেছে হোলি খেলায়।জানা গেল, খেলাশেযে তারা আবার একবার মিলিত হবে মিষ্টি মুখের আসরে।

দোল পূর্ণিমায় উপলক্ষ্যে সত্যনারায়ণ পুজো

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ   শুভ দোল পূর্ণিমায় উপলক্ষ্যে হাওড়ার উত্তর বাকসাড়া ভিলেজ রোড অঞ্চলে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হল। পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয়।

কুলটি থানার লছিপুর এলাকায় জঙ্গলের মধ্যে থেকে বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কুলটি থানার লছিপুর এলাকায় জঙ্গলের মধ্যে থেকে বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে জঙ্গলের মধ্যে কি ভাবে এল বোমা তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতা শিবদাস রায়ের অভিযোগ, বিরোধিরা ভয় দেখানোর জন্য এই কাজ গুলো করে বেড়াচ্ছে। অপরদিকে বিজেপির শ্রমিক নেতা টিঙ্কু ভার্মা অভিযোগ অস্বীকার করে বলেন, … Read more