জোরকদমে চলছে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ ২৪ পরগণাঃ বারুইপুর, ৪ঠা মার্চ বৃহস্পতিবার, যত দিন যাচ্ছে রাজনৈতিক চর্চা জোরকদমে সাথে চলছে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। মাঝে মাঝে তারা গ্রামের বসবাসকারীদের সাথে কথাবার্তা বলছে, জানতে চাইছে কিছু অসুবিধা হচ্ছে কিনা। এলাকার পরিস্থিতি কি রকম সব কিছু। সুন্দরবন কোস্টাল থানার প্রত্যন্ত গ্রাম এলাকাতে। বারুইপুর জেলার পুলিশের সহযোগিতায়।

ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভ

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ তৃতীয় বর্ষের (1+1+1) ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে তখন দ্বারভাঙ্গা বিল্ডিং এর গেটের মুখে ইউনিভার্সিটির সিকিউরিটি এবং ইউনিভার্সিটির স্টাফদের দিয়ে সেখানে শারীরিকভাবে ছাত্র-ছাত্রীদের নির্যাতন করা হয়। ৬ জন ছাত্র ছাত্রী আহত হন। ছাত্রছাত্রীরা আহত ও নির্যাতিত হওয়ার পরেও সেখানেই … Read more

বিজেপিতে যোগ দিয়েই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বিজেপিতে যোগ দিয়েই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি। এমনটাই জল্পনা এখন শিল্পাঞ্চল জুড়ে। আসানসোল উত্তর বিধানসভা বর্তমানে তৃণমূলের দখলে। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এই বিধান সভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, ২০২১ এর বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে প্রার্থী হবেন মলয় ঘটক। … Read more

মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম নমিতা সূত্রধর (৪০) গুরুতর আহত ৬ জন। বুধবার বাঁকুড়া সদর থানা এলাকার শুনুক পাহাড়ির ঘটনা। পুলিশ আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন। স্থানীয় সুত্রে খবর, একটি বেসরকারি যাত্রীবাহী বাস এক মোটর বাইক আরোহীকে … Read more

মহাসমারোহ পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, মঙ্গলকোটঃ    ‘বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল সেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’  পল্লিকবির কবিতার এই লাইন আপামর বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। বুধবার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গণে চললো ১২ তম ‘কুমুদ সাহিত্য মেলা’। গুনীজন সংবর্ধনা দেওয়া থেকে বাউলগান সহ কবিতা আবৃত্তি চললো।দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত … Read more

ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া নথিপত্র ৩০ মিনিটের মধ্যে ফিরে পেলেন এক মহিলা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা জেলা ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া নথিপত্র ৩০ মিনিটের মধ্যে ফিরে পেলেন এক মহিলা। প্লাস্টিক প্যাকেট মোরা নিজের ও তার পরিবারের সচিত্র পরিচয় পত্র ফিরে পেলেন ওই মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথ বারি মরে।মালদা জেলা ট্রাফিক পুলিশ ওসি বিটুল পাল জানান বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার ঘোড়াপীর গান্ধী পার্ক এর … Read more

শুদ্ধিকরণ করেন পৌরনিগমকে

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মেয়র ও জাতীয় মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারি। গত মঙ্গলবার বিকেলে বিজেপিতে যোগ দেওয়ার পর বুধবার বিকেলে আসানসোল পৌরনিগম কে শুদ্ধিকরণ করলেন আসানসোল নাগরিকবৃন্দ। প্রথমে গোবর জল তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করেন পৌরনিগমকে। শুদ্ধিকরণ করার পরে একটি মিছিল করে আসানসোল নাগরিকবৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক দলের হোডিং ও পোস্টার খোলার কাজ চলছে

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কুলটির নির্বাচনী দিন ঘোষণা পর লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। বিধি মেনে নির্বাচন কমিশনের কর্মীদের দেখা গেল সরকারি জায়গায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের হোডিং ও পোস্টার খোলার কাজ। বুধবার কুলটির বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের কর্মীরা হেডিং গুলো খুলে দেয়।

দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পর মালদায় ফিরলেন রতুয়ার বাহুবলী নেতা ইয়াসিন শেখ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পর মালদায় ফিরলেন রতুয়ার বাহুবলী নেতা ইয়াসিন শেখ। বুধবার দুপুরে বিজেপি নেতা ইয়াসিন শেখকে সংবর্ধনা জানাতে কয়েক হাজার কর্মী সমর্থকদের ভীড় উপচে পড়ে মালদা টাউন স্টেশনে। এদিন দুপুর দেড়টা নাগাদ শিয়ালদা – এনজিপি গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালদায় আসেন বিজেপি নেতা ইয়াসিন সেখ। দলীয় নেতাকে ফুলের মালা … Read more

জলপথ সীমান্তে বিশেষ নজরদারী অভিযান শুরু করলো পুলিশ প্রশাসন

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ অবাধ ও সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলা পুলিশ। মালদা জেলার মানিকচক থানার পুলিশ রাজ্যের অন্যতম অন্তরাজ্য জলপথ সীমান্তে বিশেষ নজরদারী অভিযান শুরু করলো। মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীপথে প্রত্যেকদিন ঝাড়খন্ড রাজ্য থেকে বিভিন্ন কাজের লোকজন মানিকচক দিয়ে প্রবেশ করে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়। বুধবার মানিকচক থানার … Read more

কুকুর রহস্য

কুকুর রহস্য হুমায়ূন কবীর ঢালী ( বাংলাদেশ ) তোমার বাড়িতে ঢুকতেই রোজ চোখে পড়ে একটা কুকুর বের হয়ে যাচ্ছে গৃহপালিত কুকুর নয়, নয় গলির চেনা কুকুর কোত্থেকে আসে কোথায় যায়, কিছুই জানি না তোমার কাছে জানতে চেয়েও সদুত্তর পাইনি তুমি শুধুই বলেছ, কোনো কুকুর কখনো বেরিয়ে যায়নি বরং তোমার সাফ জবাব, ‘কুকুরের চিন্তা বাদ দাও … Read more

তৃণমূল-বিজেপি সংঘর্ষ

খবরইন্ডিয়াঅনলাইনঃ উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার তাজপুর। দেওয়াল লিখন নিয়ে।