Theme Of Kali Puja: মারণ রোগ প্রতিরোধে সচেতনতা বার্তা, কালী পূজার থিম

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   করোনায় বিপর্যস্ত মানুষের চালচিত্র এবারে মালদায় কালী পূজার থিম।

বিপর্যস্ত জনজীবন এর চালচিত্র এবারে তাদের পুজোয় তুলে ধরছে মালদা শহরের সিঙ্গাতলা অলোক স্মৃতি সংঘ।

করোনা পরিস্থিতিতে, মালদা মেডিকেল কিভাবে রোগীদের চিকিৎসা হয়েছে, লালা রস সংগ্রহ করা হয়েছে, এই সবই তুলে ধরা হচ্ছে মণ্ডপে।

এছাড়াও দীর্ঘ করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে মানুষের জীবন যন্ত্রণা, মানুষের কষ্ট, এবং করোনাই স্বজনহারা পরিবারগুলির হাল-হকিকত মন্ডবে থাকবে।

এছাড়াও থাকবে এই মারণ রোগ প্রতিরোধে সচেতনতা বার্তা।