২০ টি রাজ্য ব্যবসায়িক সংস্কারের কাজ সহজ ভাবে শেষ করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   ব্যবসায়িক সংস্কারের কাজ সহজভাবে শেষ করেছে এমন রাজ্যের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি। সর্বশেষ পাঁচটি রাজ্য অরুণাচল প্রদেশ, ছত্রিশগড়, গোয়া, মেঘালয় এবং ত্রিপুরাও এই সংস্কারের পথে হেঁটেছে। যেসব রাজ্য সহজভাবে ব্যাবসায়িক সংস্কারের কাজ সম্পন্ন করেছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার গ্রস স্টেট ডমেস্টিক প্রোডাক্ট, জিএসডিপি খাতে অতিরিক্ত ০.২৫ শতাংশ ঋণ গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে।ডিপার্টমেন্ট ফর … Read more

কেন্দ্র আন্তর্জাতিক ক্ষেত্রের শিক্ষার্থীদের ভারতে আনার ব্যবস্থা গ্রহণ করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  ভারতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রের শিক্ষার্থীদের আসার সংখ্যা বাড়াতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল মন্ত্রকের সঙ্গে সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান গুলির বৈঠক শেষে উচ্চশিক্ষা দপ্তরের সচিব শ্রী অমিত খারে জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানদণ্ড শীঘ্রই সংশোধন করা হবে। যাতে প্রয়োজনীয় পরিকাঠামো এবং শিক্ষার পরিবেশের মাধ্যমে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই … Read more

ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহশালায় আজাদি কি অমৃত মহোৎসব শীর্ষক চিত্র প্রদর্শনী

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ২২শে মার্চ থেকে পাঁচ দিনব্যাপী ব্যারাকপুরে গান্ধী স্মারক সংগ্রহশালায় আজাদি কি অমৃত মহোৎসব শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কলকাতার রিজিওনাল আউটরিচ ব্যুরো এই প্রদর্শনীর আয়োজন করেছে। পিআইবি কলকাতার অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতি জেন নামচু, এবং রিজিওনাল আউটরিচ ব্যুরোর নির্দেশক শ্রী একেএ লাকরার উপস্থিতিতে … Read more

মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে খাদি মুজিব জ্যাকেট নজর কাড়বে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন। আগামী ২৬ ও ২৭ মার্চ প্রধানমন্ত্রীর এই সফরকালে ভারতের ঐতিহ্যবাহী খাদি তাদের নজর কাড়তে মুজিব জ্যাকেট তৈরি করেছে। খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন একশটি বিশেষ ধরনের মুজিব জ্যাকেট তৈরি করেছে, যা প্রধানমন্ত্রীর সফরের সময় অভ্যাগতদের পোশাক হিসেবে ব্যবহার করা হবে। মুজিব জ্যাকেট বঙ্গবন্ধু শেখ … Read more

কোভিড-১৯ টিকাকরণ ক্ষেত্রে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   কোভিড ১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে । দেশে মোট চার কোটিরও বেশি টিকার ডোজ প্রদান করা হয়েছে । আজ সকাল ৭-টা পর্যন্ত ৬ লক্ষ ৮৬ হাজার ৪শো ৬৯-টি টিকাকরণ পর্বের মাধ্যমে ৪ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৩শো ৯২-টি টিকার ডোজ প্রদান করা হয়েছে । এর মধ্যে ৭৭ লক্ষ … Read more

নওরোজ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নওরোজ উপলক্ষ্যে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ নওরোজ মুবারক ! সকলের জন্য আনন্দে পরিপূর্ণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় একটি বছর কামনা করি। “ সূত্র – পিআইবি।

রত্নাগিরি জেলার একটি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রত্নাগিরি জেলার একটি কারখানায় বিষ্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “রত্নাগিরি জেলার একটি কারখানায় বিষ্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।“ সূত্র – পিআইবি।

খুব শীঘ্রই আসছে “দ্রৌপদী দ্যা হরর নাইট”

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    একদল শহুরে কলেজ পড়ুয়া পাহাড়ি অঞ্চলে প্রমোদ বিলাস ভ্রমণে যায়। সেখানে একের পর এক ঘটনা-দুর্ঘটনা ঘটতে থাকে। পুলিশ প্রশাসনও নিরুপায়। পাহাড়ি অঞ্চলে এক অশীতিপর বৃদ্ধার থেকে জানা যায় এর আসল রহস্য, যা লোকমুখে “দ্রৌপদী” রহস্য নামেই পরিচিত। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে বর্ধীন্ষ্ণু শিল্পপতি পরেশবাবুর ব্যাবসায়ীক বন্ধু, সঙ্গী এবং … Read more

খনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    খনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আসানসোলে নরসুমদা খনিতে, সহকর্মীদেরে দাবি শনিবার দুপুরে খনির নিচে কাজ করছিলেন শাফিক খান (৫৭) নামে এক শ্রমিক। সেখানে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যুর পর বিভিন্ন ইউনিয়নে তরফ থেকে ক্ষতিপূরণ এবং পরিবারের চাকরির দাবিতে বৈঠক শুরু হয় খনি কর্তৃপক্ষের সঙ্গে। দেহ … Read more

মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও কয়েকজন নিহত হয়েছেন

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও কয়েকজন নিহত হয়েছেন। মোগক এলাকায় সেনাদের গুলিতে নিহত হন তারা। দেশটিতে ২৩৭ বিক্ষোভকারী নিহত হলো। ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে কর্তৃপক্ষ। আজ আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির সেনা শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। সামরিক বাহিনীর সহিংসতার বিরুদ্ধে সবাইকে এক সাথে পদক্ষেপ নেয়ার আহ্বান … Read more

সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। ঘটনাস্থলে ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারি অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা। হাসপাতাল সূত্রে জানা যায়, মালদা কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা রবি চৌধুরীর স্ত্রী চুমকি চৌধুরী শুক্রবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃভা বিভাগে ভর্তি … Read more

স্মৃতিসৌধ

সৌমিত্র মৌলিক, খবরইন্ডিয়াঅনলাইনঃ    গর্বিত ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতায়।