প্রার্থী অগ্নিমিত্রা পাল এর নিম্ন রুচির কথার জবাব দিলেন অপর প্রার্থী সায়নী ঘোষ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    আগামী ২ তারিখের পরে হয়ত কনডোমের দোকান খুলবেন অথবা অভিনয় পেশায় ফিরে যাবেন অথবা অন্য কিছু করবেন উনি। এমন মন্তব্য করেছিলেন, বিজেপির আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল।

জবাবে নিম্ন রুচির রাজনীতি করছেন, এই ধরনের মন্তব্যে করে নিজের স্টানর্ডার টাকে নিচে নামাতে পারব না বলে প্রতিক্রিয়া দিলেন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসর প্রার্থী সায়নী ঘোষ।

রবিবার সাংবাদিকদের বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়নী ঘোষকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল বলেন, জানি না ২ তারিখের পরে উনি কনডোমের দোকান খুলবেন না কি ? অন্য কিছু করবেন না অভিনয়ে ফিরে যাবেন। উনি দু বছর আগেও নন্দনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে তুলোধোনা করেছেন। এখন টিকিট পেয়ে গুনগান করছেন।

ঘটনা প্রসঙ্গে এদিন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসর প্রার্থী সায়নী ঘোষ বলেন, আমি ওনার লেভেলে নামতে পারব না। ওনার কথা থেকে ওনার পরিচয়, ওনার বংশ পরিচয় উনি কি ভাবে বড় হয়েছেন ? এগুলো প্রকাশ পাচ্ছে। উনি আমাকে বাচ্চা বাচ্চা বলতেন, উনি এত বড় হয়ে এত নিম্ন মানের পলেটিসিয়ান এটা জানতাম না। ওনাকে নিয়ে কথা বলে আমার নিজের স্টানর্ডার লো করব না।
অভিযোগ, পাল্টা অভিযোগ কে ঘিরে আসানসোল দক্ষিণে বিধানসভা এলাকায় চলছে বাকযুদ্ধ।