গরু সিঁড়ি বেয়ে উঠে পড়ল এক ব্যক্তির বাড়ির ছাদে !

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
দরজা খোলা থাকায় আস্ত গরু সিঁড়ি বেয়ে উঠে পড়ল এক ব্যক্তির বাড়ির ছাদে। প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে গরুটিকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের পিরোজপুর শহীদ লেন এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় বাসিন্দা অরবিন্দ দাসের বাড়ির দরজা খোলা থাকার কারণে একটি গরু সিঁড়ি বেয়ে দোতালার ছাদে উঠে পড়ে। ছাদের দরজা ছোট থাকার কারণে সেখানে আটকে পড়ে গরুটি। প্রতিবেশী এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি। এরপর গুরুটিকে নীচে নামানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে গরুটিকে নিচে নামাতে সক্ষম হন।