তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যমুনা সমাদ্দার তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন বুধবার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আসানসোল সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বারাবনির তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যমুনা সমাদ্দার তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন বুধবার। আসানসোলের বারাবনি বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায় ও বিজেপি জেলা সভাপতি শিবরাম বর্মণ এর উপস্থিতিতে নুনি মোড়ে এক সাংবাদিক বৈঠকে যোগদান করেন তিনি ও তার এক সঙ্গী। বিজেপি তে যোগ দিয়ে যমুনা সমাদ্দার বলেন, এই দলে থেকে কাজ করা যাচ্ছিল না। পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি চলছে। গণতন্ত্র বাঁচাতে এই দলে যোগদান করেছেন বলে জানান তিনি।