শাকিব খানের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী

Published By: Khabar India Online | Published On:

একটি ভাইরাল ভিডিও, আর তাতেই নতুন করে বিতর্কের কেন্দ্রে শাকিব খান।

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে যখন দর্শকদের হতাশা চরমে, ঠিক তখনই প্রিমিয়ারের একটি ঘটনার কারণে আবারও আলোচনায় উঠে এলেন মেগাস্টার শাকিব খান। সিনেমার বক্স অফিস পারফরম্যান্সের চেয়ে এবার তার ব্যক্তিগত আচরণ নিয়েই বেশি সরব নেটিজেনরা।

সম্প্রতি একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শাকিব খান বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখছেন, যা নিয়ে অস্বস্তির ইঙ্গিত স্পষ্ট।

এছাড়াও, তাসনিয়া ফারিণের হাত ও বাহু ধরে রাখার দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়। এক পর্যায়ে তাসনিয়াকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায়, যা আরও প্রশ্নের জন্ম দিয়েছে দর্শকমহলে।

এই ঘটনাগুলো সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন এবং শাকিব খানের প্রতি হতাশা প্রকাশ করছেন।

এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জ্যোতির্ময়ী কুন্ডু। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।”

সব মিলিয়ে ‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতার পাশাপাশি এই বিতর্ক এখন শাকিব খানের ক্যারিয়ারে নতুন চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।