একটি ছোট্ট স্ট্যাটাস, আর তাতেই শুরু হয়ে গেল জোর আলোচনা—আবারও শিরোনামে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
রূপালি পর্দার গ্ল্যামারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি বরাবরই নজর কাড়ে। তবে এবার অভিনয় নয়, বরং তার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পরীমণি এমন একটি মন্তব্য করেন, যা সরাসরি নীতিবাক্য দেওয়া ব্যক্তিদের উদ্দেশে বলেই মনে করছেন অনেকেই। তার বক্তব্যে স্পষ্ট, তিনি সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণ নিয়ে বিরক্ত।
পোস্টে তিনি লেখেন, “নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।”
এই মন্তব্যের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে হওয়া সমালোচনার জবাব দিতেই এই স্ট্যাটাস দিয়েছেন তিনি।
কমেন্ট সেকশনেও দেখা গেছে ভক্তদের প্রতিক্রিয়া। একজন লিখেছেন, নীতির কথা বলা সহজ হলেও তা নিজের জীবনে প্রয়োগ করা কঠিন। আবার কেউ কেউ পরীমণির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন।
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন এবং খোলামেলা মতামতের কারণে পরীমণি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

