ধুরন্ধর টু বক্স অফিস—এই শব্দটাই এখন ট্রেন্ডিং! মুক্তির মাত্র আট দিনের মধ্যেই রণবীর সিংয়ের এই স্পাই থ্রিলার এমন এক রেকর্ড গড়ল, যা নিয়ে সরগরম গোটা সিনেমা ইন্ডাস্ট্রি।
১৯ মার্চ মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর টু’ যেন থামার নামই নিচ্ছে না। মাত্র আট দিনের মধ্যেই সিনেমাটি ৬২৩ কোটি টাকার বিশাল মাইলফলক স্পর্শ করেছে। এই অর্জনের মাধ্যমে এটি ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ‘ছাবা’-র লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে।
প্রথম সপ্তাহেই সিনেমাটির আয়ের গতি ছিল চোখে পড়ার মতো। ওপেনিং উইকেন্ডে ৪৫৪ কোটি টাকা আয় করার পর সপ্তম দিনে প্রায় ৪৮ কোটি এবং অষ্টম দিনে প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ করে। ফলে খুব দ্রুতই এটি ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করে শীর্ষস্থান দখল করেছে।
শুধু দেশীয় বাজার নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ‘ধুরন্ধর টু’ সমানভাবে দাপট দেখাচ্ছে। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় ইতোমধ্যে ৯০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে এবং খুব শিগগিরই ১০০০ কোটির ক্লাবেও প্রবেশ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। রণবীর সিংয়ের পাশাপাশি এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। এর আগে সানি দেওলের ‘গদর টু’ এবং শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ডও ভেঙেছে এই ছবি।
এখন সবার নজর আমির খানের ‘দঙ্গল’-এর সর্বকালের ২০৭০ কোটি টাকার বিশাল রেকর্ডের দিকে। ‘ধুরন্ধর টু’ কি সেই ইতিহাসও ছুঁতে পারবে? সময়ই দেবে তার উত্তর।

