গোল্ডেন গ্লোবসের আংটি কি ছিল ইঙ্গিত? জেন্ডায়া-টমের বিয়ে নিয়ে জল্পনা

Published By: Khabar India Online | Published On:

হলিউডে ফের চমক! Zendaya Tom Holland secret marriage নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা।

স্পাইডার-ম্যান খ্যাত এই জনপ্রিয় জুটিকে ঘিরে বহুদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল। কিন্তু এবার যে দাবি সামনে এসেছে, তা আরও বড়। তাদের অত্যন্ত ঘনিষ্ঠ তারকা স্টাইলিস্ট ল রচ এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের কৌতূহল তুঙ্গে তুলেছে।

গত রবিবার আয়োজিত ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ল রচ জানান, জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে নাকি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে বলেন, “এটি একদম সত্যি! আপনারা কিছুই জানতেন না।” এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে এখনো পর্যন্ত Zendaya বা Tom Holland— কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাদের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে চুপ রয়েছেন।

এই তারকা জুটি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। বহু বছর সম্পর্ক থাকলেও প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তাঁরা।

এর আগে গত বছরের জানুয়ারিতে তাদের বাগদানের খবর সামনে আসে। টমের বাবা Dominic Holland এক অনলাইন পোস্টে জানিয়েছিলেন, টম বিশেষভাবে একটি আংটি কিনে জেন্ডায়ার বাবার অনুমতি নিয়ে গোপনে প্রস্তাব দেন।

পরবর্তীতে ২০২৫ সালের Golden Globe Awards-এ জেন্ডায়ার আঙুলে ৫ ক্যারেটের হীরার আংটি দেখে ভক্তদের সন্দেহ আরও জোরদার হয়।

পর্দায় তাদের রসায়ন প্রথম দেখা যায় Spider-Man: Homecoming-এ। এরপর Spider-Man: Far From Home এবং Spider-Man: No Way Home-এ একসঙ্গে অভিনয় করে তারা দর্শকদের মন জয় করেন।

এখন প্রশ্ন একটাই— Zendaya Tom Holland secret marriage কি সত্যিই বাস্তব, নাকি এটি শুধুই গুজব? আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রইল ভক্তরা।