২০২৬ বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বাড়ছে, আর তার মাঝেই Lionel Messi Mexico World Cup 2026 নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় লিওনেল মেসি। এমন এক প্রতিপক্ষের কথা তিনি নিজেই জানালেন, যাদের মুখোমুখি হতে চান না টুর্নামেন্টের শুরুর দিকে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে এক পডকাস্টে কথা বলতে গিয়ে আর্জেন্টিনা অধিনায়ক জানান, বিশ্বকাপে মেক্সিকো সবসময়ই কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে নকআউট বা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে এই দল মানসিক চাপ বাড়িয়ে দেয়।
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের কথা মনে করে মেসি বলেন, হারলে বিদায় নিশ্চিত ছিল। দলের মধ্যে চাপ ও শঙ্কা কাজ করছিল।
মেক্সিকোর খেলার ধরন নিয়ে তিনি বলেন, তারা বল দখলে রাখতে পারে, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানে এবং শৃঙ্খল কৌশলে বড় দলকেও বিপাকে ফেলতে পারে। তাই মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও এই প্রতিপক্ষকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হিসেবে মেক্সিকো বাড়তি সমর্থন ও নিজেদের মাঠের সুবিধা পাবে। মেসির মতে, নিজেদের দেশে খেলার প্রভাব বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে আপাতত গ্রুপ পর্বে দুই দলের দেখা হচ্ছে না। আর্জেন্টিনা আছে ‘জে’ গ্রুপে, আর মেক্সিকো খেলবে ‘এ’ গ্রুপে। তবুও নকআউট পর্বে সম্ভাব্য লড়াই নিয়ে আগেভাগেই সতর্ক বার্তা দিয়ে রাখলেন মেসি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও কি দেখা হবে এই দুই দলের? সময়ই দেবে তার উত্তর।

