বিয়ের প্রাক্কালে আলোচনায় রাশমিকার প্রাক্তন, নেটদুনিয়ায় ভাইরাল পুরনো সাক্ষাৎকার

Published By: Khabar India Online | Published On:

রাশমিকা মান্দানা বিয়ে ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ভাইরাল হয়ে উঠল এক পুরনো মন্তব্য। আর তা ঘিরেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ Rashmika Mandanna আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন অভিনেতা Vijay Deverakonda-কে। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই তারকা জুটি।

তবে বিয়ের আগে আলোচনায় উঠে এসেছেন রাশমিকার প্রাক্তন বাগদত্তা, কন্নড় অভিনেতা Rakshit Shetty। ২০২৩ সালে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকার হঠাৎ করেই আবার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছিলেন, তাঁদের মধ্যে এখনও যোগাযোগ রয়েছে এবং রাশমিকার বড় স্বপ্ন রয়েছে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তিনি আরও জানান, স্বপ্নপূরণই রাশমিকার একমাত্র লক্ষ্য, তাই তাঁকে সমর্থন করাই সঠিক।

প্রসঙ্গত, ২০১৬ সালে কন্নড় সিনেমা Kirik Party-র সেটে প্রথম পরিচয় হয় রাশমিকা ও রক্ষিতের। সেটিই ছিল রাশমিকার ডেবিউ ফিল্ম। শুটিং চলাকালীন ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০১৭ সালে তাঁদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু ২০১৮ সালেই সেই সম্পর্ক ভেঙে যায়। সে সময় শোনা গিয়েছিল, ক্যারিয়ার নিয়ে ব্যস্ততা ও ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এই বিচ্ছেদ।

এদিকে ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত রাশমিকা-বিজয় জুটিকে সম্প্রতি একই রঙের পোশাকে বিমানবন্দরে দেখা গেছে। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতার জন্য তাঁরা বর্তমানে উদয়পুরে অবস্থান করছেন। রাজকীয় আয়োজনেই হতে চলেছে এই বহু প্রতীক্ষিত বিয়ে।

বিয়ের আবহে রক্ষিতের ইতিবাচক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে রাশমিকা এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।