T20 World Cup Semi Final Venue ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সুপার এইটের লড়াই শুরু হতেই প্রশ্ন—ভারত যদি শেষ চারে ওঠে, তবে সেমিফাইনাল খেলবে কোথায়?
বর্তমান পরিস্থিতিতে স্বাগতিক ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেশ উজ্জ্বল। পারফরম্যান্সের দিক থেকে তারা শক্ত অবস্থানেই রয়েছে। নিয়ম অনুযায়ী, সুপার এইট পার করলে ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। প্রাথমিকভাবে এই ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
কিন্তু এখানেই রয়েছে বড় শর্ত। যদি সেমিফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, তাহলে ম্যাচটি সরে যাবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। অর্থাৎ সুপার এইট শেষে যদি এক দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্য দল রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে শ্রীলঙ্কায়।
সে ক্ষেত্রে ৫ মার্চ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল আর হবে না। বরং ৪ মার্চ কলম্বোতেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। উল্লেখ্য, ওই সময় ভারতে চলবে হোলি উৎসব, যা সূচি নিয়েও বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
আইসিসির পূর্ব ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে—ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে ম্যাচ হবে কলম্বোতে। অন্য কোনো দলের বিরুদ্ধে হলে ভারত খেলবে মুম্বাইয়ে।
তবে এখানেই শেষ নয়। পাকিস্তান সেমিফাইনালে উঠলেও ভেন্যু বদলের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে প্রথম সেমিফাইনাল সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোতে।
অন্যদিকে সহআয়োজক শ্রীলঙ্কা যদি শেষ চারে জায়গা করে নেয়, তাহলে তাদের খেলতে হবে ভারতের মাটিতে। অর্থাৎ ফাইনালে ওঠার লড়াই হবে ভারতেই।
সব মিলিয়ে T20 World Cup Semi Final Venue এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সুপার এইটের ফলাফলের দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

