মুখরোচক কিছু খেতে সবারই ইচ্ছে হয়। আর সেই ভাবনা থেকেই আজ রইলো জনপ্রিয় মুরগির মাংসের টিকিয়া রেসিপি, যা সহজে তৈরি করা যায় এবং স্বাদেও অনন্য।
বাইরের ভাজাপোড়া খাবার এড়িয়ে চলাই ভালো। তাই ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারেন এই সুস্বাদু টিকিয়া। অল্প উপকরণেই হয়ে যাবে চমৎকার একটি ইফতার আইটেম।
যেসব উপকরণ লাগবে
মুরগির বুকের মাংস সেদ্ধ – ২ টুকরা
বুটের ডাল সেদ্ধ – ১ কাপ
জিরা গুঁড়া – ২ চা চামচ
ধনিয়া গুঁড়া – ২ চা চামচ
হলুদ গুঁড়া – ১/৪ চা চামচ
গরম মসলা গুঁড়া – ২ চা চামচ
গোল মরিচ গুঁড়া – আধা চা চামচ
আদা, রসুন ও পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
ডিম – ১টি
লবণ – স্বাদমতো
কুচি ধনিয়া পাতা বা পুদিনা পাতা
মরিচ কুচি – স্বাদমতো
তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি কড়াইতে মুরগির বুকের মাংস ও বুটের ডাল সামান্য লবণ, হলুদ এবং জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ডাল ও মাংস একসঙ্গে মিহি করে ভর্তা করুন।
এরপর এতে জিরা, ধনিয়া, গরম মসলা, গোল মরিচ, আদা-রসুন-পেঁয়াজ বাটা, ডিম, কুচি পাতা ও মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিন।
মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা চ্যাপ্টা টিকিয়ার আকারে গড়ে নিন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ডুবো তেলে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে। টেবিলে এটি হয়ে উঠবে সবার প্রিয় পদ।

