EU Loan Crisis: ইউক্রেনকে বড় ধাক্কা, ১০,৬০০ কোটি ডলার স্থগিত

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই ইউরোপের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়— Ukraine 10600 crore dollar EU loan blocked by Hungary ইস্যুতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (EU) বরাদ্দ করা প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শ্চিজার্তো।

তার অভিযোগ, দ্রুজবা পাইপলাইন বন্ধ করে ইউক্রেন ইইউ-ইউক্রেন সহযোগিতা চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তিনি বলেন, এই পদক্ষেপকে হাঙ্গেরি “চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেইল” হিসেবে দেখছে এবং এমন পরিস্থিতিতে ঋণ ছাড় সম্ভব নয়।

দ্রুজবা পাইপলাইন কী?

‘দ্রুজবা’ শব্দের অর্থ বন্ধুত্ব। ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত আমলে নির্মিত এই পাইপলাইন রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও জার্মানিতে তেল সরবরাহ করত।

গত ২৭ জানুয়ারি রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউক্রেন এই পাইপলাইনের কার্যক্রম স্থগিত করে। এখনও সেটি বন্ধ রয়েছে।

হাঙ্গেরির দাবি, পাইপলাইন বন্ধ রেখে ইউক্রেন ইইউ’র জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। তাই ইউক্রেন যতদিন পর্যন্ত পাইপলাইন চালু না করবে, ততদিন এই ঋণও স্থগিত থাকবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপীয় জোটের ভেতরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে। বিশেষ করে জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে ইইউ’র ঐক্য এখন বড় পরীক্ষার মুখে।