Sealdah Train Cancelled: পার্ক সার্কাসে কাজের জন্য শিয়ালদহ ও হাওড়ায় একাধিক লোকাল বাতিল

Published By: Khabar India Online | Published On:

Sealdah Train Cancelled — হঠাৎ করেই বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। পার্ক সার্কাসে পুরনো ফুটওভার ব্রিজ ভাঙার কাজের জন্য শনিবার রাত থেকে শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ-ক্যানিং লাইনে পার্ক সার্কাস এলাকায় কাজের জন্য শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ব্লক থাকবে। এই সময়ের মধ্যে বহু লোকাল ট্রেন বাতিল ও কয়েকটির রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-বজবজ শাখার একাধিক আপ ও ডাউন লোকাল। রবিবারও অন্তত ১৫টি ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর লাইনে শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হবে। শনিবার রাত ১১টা ২০ মিনিট থেকে রবিবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত চলবে এই কাজ। এর জেরে প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

হাওড়া-তারকেশ্বর লাইনে ভোর থেকে একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল থাকবে। বিশেষ করে সকালবেলার অফিস টাইমে ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প ট্রেন ব্যবহার ও আগে থেকে যাত্রা পরিকল্পনার পরামর্শ দিয়েছে।