সবসময় বিতর্কে নয়, এবার একেবারে অন্যরকম এক ব্যক্তিগত মুহূর্তে চর্চায় এলেন বলিউড কুইন Kangana Ranaut। প্রেম, লাজুক স্বীকারোক্তি আর অপূর্ণ অনুভূতির গল্প শোনালেন তিনি নিজেই।
এক জনপ্রিয় টক-শোতে হাজির হয়ে কঙ্গনা অকপটে জানান, বলিউডে এমন একজন অভিনেতা আছেন, যাকে তিনি সত্যিই পছন্দ করতেন। সেই নামটি শুনে চমকে যান উপস্থিত অতিথিরাও—তিনি হলেন Akshaye Khanna।
শো-এর সঞ্চালক Karan Johar-এর প্রশ্নে কঙ্গনা জানান, অক্ষয়ের সঙ্গে কথা বলার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টাও করেছিলেন বলে স্বীকার করেন অভিনেত্রী।
কঙ্গনার কথায়, তিনি অক্ষয়ের সঙ্গে ফ্লার্টও করেছিলেন। তবে অক্ষয় কখনও তাতে সাড়া দেননি। বরং খুব কম মানুষের সঙ্গেই কথা বলেন এই অভিনেতা। কঙ্গনার এই খোলামেলা স্বীকারোক্তিতে অবাক হয়ে যান সহ-অতিথি Anil Kapoor এবং Sanjay Dutt।
যদিও বাস্তবে এই প্রেম কখনও পরিণতি পায়নি, তবুও অক্ষয়ের ব্যক্তিত্ব যে কঙ্গনাকে গভীরভাবে আকর্ষণ করেছিল, তা গর্বের সঙ্গেই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সাল ছিল অক্ষয়ের কেরিয়ারের অন্যতম সফল বছর। তার অভিনীত ‘ছাওয়া’ ও ‘ধুরন্ধর’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। বিশেষ করে ‘ধুরন্ধর’ ছবির একটি গানে তার নাচের ভিডিও ভাইরাল হয়ে নতুন করে দর্শকদের মন জয় করেছে।

