গয়েশপুরে ইসরোর বাসকে স্বাগত জানানো হলো বর্ণাঢ্য শোভাযাত্রায়!

Published By: Khabar India Online | Published On:

গয়েশপুরে ইসরোর বাসকে স্বাগত জানানো হলো বর্ণাঢ্য শোভাযাত্রায়!

ইসরোর বাস যেই বাসে চন্দ্র যান , মঙ্গল যান সহ মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতি আছে,তার প্রদর্শন করা হবে ছাত্র ছাত্রীদের মধ্যে। ইসরোর বাস গয়েশপুর নেতাজি বিদ্যামন্দিরে এসে পৌঁছাবে আজ । আগামী কাল প্রদর্শন হবে।
শুক্রবার সেই ইসরোর বাসকে সুসজ্জিত বাদ্য যন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রায় গয়েশপুর যোগাযোগ মোড় থেকে নেতাজি বিদ্যালয়ে নিয়ে আসা হয়।

উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক ডঃ নারায়ন চক্রবর্তী, ইসরো কোলকাতা বিজ্ঞানী ডঃ অরবিন্দ গুহ বিজ্ঞান ভারতী ডঃ সপ্তষী বিশ্বাস সহ একাধিক বিজ্ঞানী গবেষক সহ বিশিষ্ট জনেরা।

বিজ্ঞান প্রদর্শনী ইসরোর বাস দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞান ভারতীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ এবং গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির বিদ্যালয়ের ব্যবস্থাপনা।