চম্পাসারি শিমুলগুড়ি দক্ষিণ পলাশ প্রাইমারি স্কুলে চম্পাসরি পঞ্চায়েতের সদস্য তাপস রায়ের জন্মদিন উপলক্ষে স্কুল বাচ্চাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন এবং স্কুলের খুদে বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করেন। ওই স্কুলের তিনি সভাপতি তাই স্কুলের ছাত্র-ছাত্রীদের তাদের সাথে জন্মদিন পালন করেন এবং তাদের হাতে চকলেট কেক এবং দুপুরের আহারের ব্যবস্থা করেন। স্কুলের প্রধান শিক্ষিকা এবং গ্রামবাসী তাকে আশীর্বাদ করেন প্রতিবছরই যেন এইভাবে বাচ্চাদের সাথে তিনি মিলেমিশে একটা সুন্দর পরিবেশ তৈরি করে জন্মদিনের উপভোগ করতে পারেন তাপস রায় বললেন এই বাচ্চাদের সাথে জন্মদিন পালন করা একটা আলাদা মজা শৈশবের জীবনের কথা তখন মনে পড়ে তাই এই বাচ্চাদের নিয়ে এ বছরের জন্মদিন দক্ষিণ পলাশ প্রাইমারি স্কুলে পালিত করলেন পঞ্চায়েত সদস্য তাপস রায়

