সাফল্যের রঙে রাঙা জয়া আহসান, নতুন লুকে তাক লাগালেন অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

গোলাপি আভায় যেন নতুন করে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সাফল্য আর ব্যস্ততার মাঝেই তার সাম্প্রতিক কিছু ছবি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

বর্তমানে টালিগঞ্জে কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে সময় কাটাচ্ছেন জয়া। এরই মধ্যে কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা পাওয়ার আনন্দ ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। ছবিতে দেখা যায়, স্লিভলেস হল্টার-নেক স্টাইলের গোলাপি গাউনে অনন্য লুকে ধরা দিয়েছেন তিনি। ওপেন ব্যাক ডিজাইনের পোশাক, পরিপাটি পনিটেল আর মিনিমাল গয়নায় তার লুক হয়ে উঠেছে আধুনিক ও আভিজাত্যে ভরপুর।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, “গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…।” ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডে থাকা পুরস্কারের ক্রেস্ট ও অ্যান্টিক প্রজেক্টর যেন তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারেরই প্রতীক।

অভিনয়ের পাশাপাশি জয়ার ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত। নতুন এই লুকেও তার ব্যতিক্রম হয়নি। পোস্টের নিচে ভক্তদের প্রশংসামূলক মন্তব্যে ভরে উঠেছে টাইমলাইন। অনেকেই তার সৌন্দর্য, গ্রেস ও স্টাইলের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন ছবি ওসিডি। সব মিলিয়ে ক্যারিয়ারের এক উজ্জ্বল সময়ে রয়েছেন এই তারকা।