২৩ ছক্কার ঝড় তুলে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন স্কট এডওয়ার্ডস

Published By: Khabar India Online | Published On:

ব্যাট হাতে যেন আগুন ছড়িয়ে দিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে ওপেনিংয়ে নেমে তিনি খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা ও দানবীয় ইনিংস—মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান।

ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে বৃহস্পতিবার স্ট্রেলিয়ান টি–টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের ম্যাচে মাঠে নামেন এডওয়ার্ডস। শুরু থেকেই ছিলেন আগ্রাসী। মাত্র ২৩ বলেই ফিফটি, ১১তম ওভারেই সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর আরও ভয়ংকর হয়ে ওঠে তার ব্যাট।

১৭তম ওভারে পৌঁছে যান ১৫০ রানে। শেষ চার ওভারে এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ১৪টি বাউন্ডারি—যার মধ্যে ছিল ১২টি ছক্কা। ১৪ চার ও ২৩ ছক্কার বিধ্বংসী ইনিংস দলকে এনে দেয় ২০ ওভারে ৩০৪/২ রানের পাহাড়সম স্কোর।

জবাবে উইলিয়ামস ল্যান্ডিং এসসি থেমে যায় মাত্র ১১৮ রানে। ফলে ১৮৬ রানের বিশাল জয়ে আলটোনা দৃঢ় অবস্থান ধরে রাখে পয়েন্ট টেবিলে। যদিও এই টুর্নামেন্ট স্বীকৃত টি–টোয়েন্টি নয়, তাই এডওয়ার্ডসের ডাবল সেঞ্চুরি অফিসিয়াল রেকর্ড হিসেবে ধরা হচ্ছে না। ফলে এখনও টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ক্রিস গেইলের ১৭৫*।

1. স্কট এডওয়ার্ডস কত রানে অপরাজিত ছিলেন?
তিনি ২২৯* রানে অপরাজিত ছিলেন।

2. ইনিংসে কতটি ছক্কা হাঁকিয়েছেন এডওয়ার্ডস?
তিনি ২৩টি ছক্কা মেরেছেন।

3. কোন দলের হয়ে খেলেছেন তিনি?
অস্ট্রেলিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে।

4. এই ইনিংসটি কি অফিসিয়াল টি–টোয়েন্টি রেকর্ডে গণ্য হবে?
না, টুর্নামেন্ট স্বীকৃত টি–টোয়েন্টি নয় বলে রেকর্ড ধরা হবে না।

5. ম্যাচে আলটোনা কত রানে জিতেছে?
তারা ১৮৬ রানে জয় তুলে নেয়।