TRP: সিরিয়ালের টিআরপি, প্রথম স্থানে কে?

Published By: Khabar India Online | Published On:

TRP: সিরিয়ালের টিআরপি, প্রথম স্থানে কে?

বাংলা টেলিভিশন সিরিয়াল।

বাংলা টেলিভিশন সিরিয়ালগুলি একটি জনপ্রিয় বিনোদন মাধ্যম। এই সিরিয়ালগুলি সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিদিন বা সাপ্তাহিক প্রচারিত হয়।

বাংলা টেলিভিশন সিরিয়ালের বৈশিষ্ট্য।

দীর্ঘস্থায়ী: এই সিরিয়ালগুলি সাধারণত অনেক পর্ব ধরে চলে।
দৈনিক প্রচার: এগুলি সাধারণত প্রতিদিন প্রচারিত হয়।
পারিবারিক দর্শকদের লক্ষ্য করে তৈরি: এই সিরিয়ালগুলি সাধারণত পরিবারের সব সদস্যের জন্য উপযুক্ত।
মেলোড্রামা এবং রোম্যান্সের প্রাধান্য: এই সিরিয়ালগুলি প্রায়শই মেলোড্রামা এবং রোম্যান্সের উপর গল্প তৈরি করা হয়।

সামাজিক সমস্যার অনুসন্ধান: কিছু সিরিয়াল সামাজিক সমস্যা, যেমন দারিদ্র্য, শিক্ষা এবং নারী অধিকার।

বাংলা টেলিভিশন সিরিয়ালের প্রভাবঃ 

মনোরঞ্জনঃ এই সিরিয়ালগুলি দর্শকদের জন্য একটি বিনোদন মাধ্যম হিসেবে কাজ করে।
সামাজিক সচেতনতা: কিছু সিরিয়াল সামাজিক সমস্যা সম্পর্ক নিয়ে কথা বলে।
সংস্কৃতির প্রচার: এই সিরিয়ালগুলি বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য প্রচার করে।
অর্থনৈতিক প্রভাব: এই সিরিয়ালগুলি বিজ্ঞাপনের একটি বড় উৎস।

সপ্তাহে বৃহস্পতিবার এলেই বাংলা সিরিয়ালের টিআরপি (TRP) প্রকাশের দিন। এ সপ্তাহে বিভিন্ন বাংলা ধারাবাহিকগুলির টিআরপি হয়েছে একদম কমের দিকে, কেন? তার কারণ বিশ্বকাপ শুরু হওয়ায় জন্য প্রভাব পড়েছে সিরিয়ালে। এ সপ্তাহে প্রথম স্থান পেয়েছে ‘ফুলকি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর মাত্র ৬.৮। আবার ৬.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ‘নিম ফুলের মধু’।

গীতা এলএলবি রয়েছে তিন নম্বরে, নম্বর পেয়েছে ৬.৬। চতুর্থ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে সাথে কথা। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪ ও পাঁচ নম্বরে আছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকটি নম্বর পেয়েছে ৬.২।

ছয় নম্বরে জায়গা করেছে ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়ালটি পেয়েছে ৫.৪ নম্বর। আর সাত নম্বরে রয়েছে নতুন শুরু হওয়া ‘উড়ান’। এই সিরিয়ালটি নম্বর পেয়েছে ৫.০ নম্বর। ৪.৯ নম্বর নিয়ে অষ্টম স্থানে জায়গা পেয়েছে ‘জল থই থই ভালোবাসা’ ও ‘বঁধূয়া’। আর নয় নম্বরে জায়গা করেছে স্টারের সিরিয়াল ‘রোশনাই’। এবার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৮। শেষ দশম স্থানে জায়গা করেছে ‘আলোর কোলে’ সাথে ‘মিঠিঝোরা’। এই সিরিয়াল পেয়েছে ৪.৫ নম্বর।

 

সম্পূর্ণ টিআরপি ( TRP ) তালিকা দেখুনঃ

(১) ফুলকি- ৬.৮
(২) নিম ফুলের মধু- ৬.৭
(৩) গীতা LLB- ৬.৬
(৪) কোন গোপনে মন ভেসেছে, কথা- ৬.৪
(৫) জগদ্ধাত্রী- ৬.২
(৬) অনুরাগের ছোঁয়া- ৫.৪
(৭) উড়ান- ৫.০
(৮) জল থই থই ভালোবাসা, বধূয়া- ৪.৯
(৯) রোশনাই- ৪.৮
(১০) আলোর কোলে, মিঠিঝোরা- ৪.৫
(১১) কার কাছে কই মনের কথা- ৪.৩
(১২) হরগৌরী পাইস হোটেল- ৪.২
(১৩) তোমাদের রাণী, কে প্রথম কাছে এসেছি- ৪.০
(১৪) যোগমায়া- ৩.২
(১৫) চিনি, অষ্টমী- ৩.১
(১৬) তুমি আশেপাশে থাকলে- ২.০
(১৭) শ্রীকৃষ্ণ লীলা- ১.৮

 

রিয়েলিটি শো কে কোথায় রয়েছেঃ

(১) জলসা ফিকশন- ৪.০
(২) দিদি নাম্বার ওয়ান- ৩.৭
(৩) সারেগামাপা লেজেন্ডস- ২.৫
(৪) রন্ধনে বন্ধন- ০.৯