আটক, জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক

Published By: Khabar India Online | Published On:

আটক, জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক।

মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ‘প্রেমিক’। বৃহস্পতিবার (০২ নভেম্বর) এই অভিনেত্রী মারা যান। বৃহস্পতিবার বিকেলে অভিনেত্রীর প্রেমিক এবং মেকাপম্যান মিহির তাকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রী হুমায়রা হিমু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা দিয়েছিলেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। ঐ বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’ এবং ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন অভিনেত্রী।

ছোটপর্দায় পেয়েছেন দারুণ জনপ্রিয়তার সাথে পরিচিতি। কমেডি গল্পের নাটক মানেই হুমায়রা হিমু।

ছোটপর্দার পাশাপাশি হিমু ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও পা রাখেন। সম্প্রতি দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কত ভালোবাসি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছিলেন।

ছবিঃ সংগৃহীত।