সদ্য বিয়ের পরেই মালদ্বীপে Parineeti Chopra, ওখানে কার সাথে সময় কাটাচ্ছেন?

Published By: Khabar India Online | Published On:

এই বছরের ২৪’শে সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশনেও নজর কেড়েছেন তারা। সেইসমস্ত ঝলকই মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

দীর্ঘদিনের বন্ধুকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন অভিনেত্রী। সেকথা অবশ্য তার কথা থেকেই জানা গিয়েছে। বিয়ের পর থেকে নিজেদের একাধিক বিয়ের ঝলক শেয়ার করে নিয়ে চর্চায় রয়েছেন এই তারকা দম্পতি।

‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকে পরিণীতি চোপড়ার কিছু ঝলক প্রকাশ করা হয়েছে। অভিনেত্রীকে মালদ্বীপে সময় কাটাতে দেখা গিয়েছে। ঝলক দেখে অনেকেই মনে করছেন, বিয়ের পর স্বামী রাঘব চাড্ডার সাথে মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

ক্যামেরার দিকে পিঠ করে উপযুক্ত জল পোশাকে ছবি তুলেছিলেন অভিনেত্রী। হাতে চূড়াও ছিল তার। কিন্তু ছবিতে দেখা যায়নি রাঘবকে। একাংশের মত, তিনি অভিনেত্রীর ছবিটি তুলেছেন।

অবশ্য এই প্রসঙ্গে সাফাই দিয়েছেন খোদ অভিনেত্রী।

খুব সম্প্রতি নিজের এই শেয়ার করে নেওয়া ঝলকের সূত্রে অভিনেত্রী জানিয়েছেন, নিজের বন্ধুদের সাথে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন। তবে এটি তার হানিমুন মুহূর্ত নয়। অভিনেত্রীর এই স্পষ্ট জবাব সত্ত্বেও বেশিরভাগ মনে করছেন মালদ্বীপে এখন রাঘবের সাথেই সময় কাটাচ্ছেন।

অপরদিকে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই সংক্রান্ত কোনো ছবিই শেয়ার নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগে একেবারে নতুন বউয়ের সাজে র্যাম্পে হেঁটেছিলেন এই অভিনেত্রী। অফহোয়াইট ডিজাইনার শাড়িতে, নিউড মেকাপে মঞ্চে ক্যামেরার সন্মুখে উপস্থিত হয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর এবং গলায় মূল্যবান নেকলেস ছিল। সেই ঝলক অবশ্য অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। এই মুহূর্তে নিজের এই র্যাম্প লুক নিয়েও একাংশের মাঝে চর্চিত হচ্ছেন।