বিদ্যুৎ বিল কমবে, এই কাজটি করতে হবে – Reduce Electricity Bill

Published By: Khabar India Online | Published On:

বিদ্যুৎ বিল কমবে, এই কাজটি করতে হবে – Reduce Electricity Bill.

এখনকার দিনে বাড়িতে বিদ্যুতের অতিরিক্ত খরচা নিয়ে নাজেহাল বহু মানুষ। কিছুতেই কমানো যায় না অতিরিক্ত খরচা। প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স জিনিসপত্রের চাহিদা এবং ব্যবহার বেড়েছে।

ব্যবহার বাড়ার সাথে তরতরিয়ে বাড়ছে ইলেকট্রিক বিলও। কিন্তু এই বিল কমানো সম্ভব বলেই দাবি করেছে উত্তরপ্রদেশের পাওয়ার কর্পোরেশন। এক্ষেত্রে মাথায় রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। এবার চলুন।

খুব সম্প্রতি উত্তরপ্রদেশের পাওয়ার কর্পোরেশন নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের তরফ থেকে একটি টুইট করেই বিদ্যুৎ বিল কমানোর একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। নজরে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। সহজ উপায়ে মাধ্যমেই বিদ্যুৎ বিল কমানো সম্ভব, সেকথাই মনে করিয়ে দিয়েছেন তারা।

কি ভাবে?

1) অফিসে বা বাড়িতে থাকা বৈদ্যুতিক সরঞ্জামগুলি ব্যবহার না করার সময় সেগুলি বন্ধ করে রাখা দরকার।
2) এসি, পাম্প এবং ওয়াসিং মেশিন ইত্যাদির মতো শক্তিশালী যন্ত্রগুলো একসাথে চালাবেন না।
3) অফিসে বা বাড়িতে সিএফএল এবং এলইডি লাইট গুলি ব্যবহার করা যায়, তবে বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করে। সাধারণ বাল্বের তুলনায় এই লাইটগুলি কম খরচায় আলো করে।
4) অফিসে বা বাড়িতে থাকা বৈদ্যুতিক যন্ত্রগুলির মধ্যে কোন ত্রুটি আছে কিনা, সেই গুলি ভালোভাবে খতিয়ে দেখতে হবে, ত্রুটি থাকলে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেড়ে যায়।