Katrina Kaif: দু‘বছরে নেই সুখবর, মা হতে না পারায় ক্যাটরিনার উপরে চাপ ভিকির পরিবারের!

Published By: Khabar India Online | Published On:

দু’বছর কাটতে চলল। ২০২১এর ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আসছে ডিসেম্বরে দু বছর পূর্ণ হবে তাঁদের বিবাহিত জীবনের।

এদিকে তাঁদের সমসাময়িক জুটিরা যেখানে দুই থেকে তিন হয়ে গিয়েছেন, সেখানে ক্যাটরিনার কোল এখনো খালি। বিয়ের পর দু বছর কাটতে চললেও এখনো কোনো সুখবর দিয়ে উঠতে পারেননি ‘ভিক্যাট’ জুটি। এ নিয়ে কানাকানি শুরু হয়ে গিয়েছে বলিপাড়ার অন্দরে। এও শোনা যাচ্ছে, ভিকির পরিবারের তরফে নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে ক্যাটরিনার উপরে।

ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা ও বয়সের দিক দিয়ে ভিকির থেকে এগিয়ে রয়েছেন ক্যাট। বহু বছর আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন।

প্রাথমিক ভাবে ভাষার বাধা কাটিয়ে একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন। অভিনয় সেই রকম নিখুঁত না হলেও সৌন্দর্যের জেরে লাইমলাইট পেতে কোনো অসুবিধা হয়নি।

বলিউডের ‘বার্বি’ ক্যাটরিনা একাধিক সম্পর্কে জড়ানোর পর শেষমেষ প্রেমে পড়েন ভিকির। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর বছর দুয়েক আগে রাজস্থানে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সঙ্গে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন তাঁরা।

বিয়ের পর থেকে বেশ সুন্দর করেই সংসার গুছিয়েছেন ক্যাটরিনা। আপন করে নিয়েছেন ভিকির পরিবারকেও। সম্প্রতি গুঞ্জন তুঙ্গে উঠেছে যে, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখাতে না পারায় বউমার উপরে নাকি অপ্রসন্ন ভিকির বাবা-মা। মা হওয়ার জন্য ক্যাটরিনার উপরে নাকি চাপ দিচ্ছেন তাঁরা। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন জল্পনা। যা রটছে তা কি সত্যিই ঘটছে। নাকি সবটাই জল্পনা? উত্তর দিয়েছেন ভিকি নিজেই।

বিয়ের পর থেকেই নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন ভিকি। বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হাতে রয়েছে অভিনেতার। তার মাঝেই এমন গুঞ্জন কানে পৌঁছেছে তাঁর। তিনি উত্তরটাও ভদ্র ভাবে সর্বসমক্ষে দিয়েছেন ভিকি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁর পরিবারের কেউই কোনো চাপ দেয় না ক্যাটরিনাকে। তাঁদের সম্পর্কটা রূপকথার মতো। একে অপরের সাথে বিভোর হয়ে রয়েছেন তাঁরা। এখনি পরিবার পরিকল্পনার ইচ্ছা তাঁদের নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভিকি। এখন দুজনেই ব্যস্ত নিজের নিজের কাজে।