পবন সিং-কে একা পেয়ে অক্ষরা সিং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, দেখুন VIDEO

Published By: Khabar India Online | Published On:

আবার ভোজপুরির একটি গান দারুন ভাইরাল হয়েছে সম্প্রতি নেটজগতে। গানে দেখা গেছে, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির রোমান্টিক ও জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং এবং পবন সিংকে দেখা গিয়েছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স আর রোমাঞ্চ রয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এর ভিউজ এখন প্রায় কোটির ঘরে।

অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়, সুন্দরী এবং লাস্যময়ী প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের কাছে। সম্প্রতি ‘লকার মে জাওয়ানি’ এই গানের তালেই পর্দায় পবন সিংয়ের সাথে লন্ডনের রাস্তাতেই অন-ক্যামেরা রোমান্টিক হচ্ছেন দেখা যাচ্ছে।

ভিডিওতে বোল্ড পোশাকেই ছিলেন অভিনেত্রী। বিদেশের রাস্তায় তাদের সেই রোমান্টিক দৃশ্য দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করলেন এই ভিডিওতে দেখা গেছে। এখানে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের, গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট।

‘ইয়াশি মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। এখন পৌঁছে গিয়েছে ৩ কোটির কাছাকাছি মানুষের সামনে।

উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘মা তুঝে সালাম’এর। এই গানের কথা দিয়েছিলেন মনোজ মাতলাবি। কন্ঠ দিয়েছিলেন স্বয়ং অভিনেতা পবন সিং এবং অভিনেত্রী অক্ষরা সিং। সুর দিয়েছিলেন অবনীশ ঝাঁ।

সম্প্রতি পুরনো এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির সূত্র ধরেই নেটমাধ্যমের পাতায় ভোজপুরি দর্শকদের অধিকাংশের মাঝে চর্চায় এই অনস্ক্রিন হিট তারকা জুটি।