আবাসনে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ইসিএল কর্মী রাজেন্দ্র প্রাসাদ যাদবের আবাসনে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত টহরম এলাকায়।

ঘটনা সূত্রে জানা যায় ৭ জনের এক দুস্কৃতির দল নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত টহরম কারখানা স্থিত ইসিএলের এক আবাসনে বুধবার সকাল ১১ টার নাগাদ বাড়ি ঢোকে তখন ওই আবাসনে রাজেন্দ্র প্রাসাদ যাদবের পুত্রবধূ প্রিয়াঙ্কা কুমারী,তার ছোট্ট সন্তান কে বাড়িতে একাই ছিলেন।

দুস্কৃতিরা বাড়ি ঢুকে প্রিয়াঙ্কা কুমারীকে হাত মুখ বেঁধে মারধর করে এবং সামনে থাকা আলমারি খুলে কিছু কাগজপত্র নিয়ে চম্পট দেয়।

এই ঘটনার পর সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং নিরাপত্তার অভাব করছে। স্থানীয় মানুষের বক্তব্য যে ইসিএলের আবাসন গুলি লিথুরিয়া জিটি রোডের ওপরে প্রতিনিয়ত মানুষের সমাগম রয়েছে তা সত্ত্বেও কি ভাবে এই ঘটনা ঘটলো চিন্তিত এলাকাবাসী।