Abhishek Bose: ‘ফুলকি’-র নায়ক খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে কাজ করে অভিষেক বসু (Abhishek Bose) এখন যথেষ্ট জনপ্রিয়। সাথে ছেলে এবং মেয়েদের হার্টথ্রব হয়ে উঠেছেন। সম্প্রতি, তাকে দেখা যাচ্ছে ‘ফুলকি’ (Phulki) সিরিয়ালে। এখানে অভিষেক গল্পের হিরো। নবাগতা দিব্যাণী মণ্ডলের সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন।

গল্পে বিয়ে হয়ে গেছে, এখন চলছে মান অভিমানের দৃশ্য। এবার আসল জীবনে কবে বিয়ে করবেন? উত্তর নিজেই দিয়েছেন। সম্প্রতি, এক মিডিয়া সাক্ষাৎকারে নিজের প্রেম এবং বিয়ে নিয়ে খোলাখুলি আড্ডা দিয়ে ফুলকির স্বামী মানে অভিষেক বসু।

রিয়েল লাইফে নিজের বিয়ে নিয়ে অভিনেতা সাক্ষাৎকারে বলেন, “হ্যাঁ, বিয়ে করব শীঘ্রই। ইচ্ছে আছে এই বছরের শেষে কিংবা আগামী বছরে শুরুতে করার। তবে শীতকাল ছাড়া বিয়ে করার ইচ্ছা নেই। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ঠিক হলে তা হলে তো সবাই জানতে পারবেন।”

শীতকালে বিয়ে করার দারুণ মজা আছে। তখন সেজে শান্তি, খেয়ে শান্তি সাথে রোম্যান্স করেও খুব সুখ। সেই কারণে বেশিরভাগ মানুষ বিয়ে শীতকালই পছন্দ করে থাকেন।

উল্লেখ্য, একটা সময়ে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। এখন সে সব অতীত। পরবর্তীতে তিনি সম্পর্কে জড়ান অভিনেত্রী সুরভী মল্লিকের (Surabhi Mallick) সাথে। এখন দুজনে চুটিয়ে প্রেম করে ছলেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বিয়ে হতে চলেছে অভিষেক এবং সুরভী।

অভিষেকের কেরিয়ার সেই ২০১৩ সালে হাতেখড়ি। ‘বোঝে না সে বোঝে না’ দিয়ে। এরপর তাকে দেখা যায় ‘গঙ্গারাম’, ‘আলতা ফড়িং’, ‘নেতাজি’, ‘মহালয়ার শিবের চরিত্রে’ ও ‘ফুলকি’ ধারাবাহিকে।