এখনকার দিনে, নতুন প্রজন্মের সাথে তারকাদের কাছেও সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সেই সূত্র ধরেই নিজেদের ভক্তদের সাথে সমস্ত নেট দর্শকদের সাথে সংযোগ স্থাপন করেন বড়পর্দার এবং ছোটপর্দার তারকারা।
তাঁদের কাজের ফাঁকে শুটিং সেট থেকেই প্রায় রিল বানিয়ে ফেলেন।সম্প্রতি তেমনই ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেত্রী নিজেদের একটি রিল ভিডিও নিয়ে মিডিয়ার পাতায় চর্চায় এলেন।
২০২১ সালের শেষের দিক থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’, তার সমস্ত গান দর্শকমহলের মনে দাগ কেটেছিল। ট্রেন্ডিং হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। তার রেশ এখনো আছে। অবশ্য সেটি শুধুমাত্র সাধারণের উপর নয়, ইন্ডাস্ট্রির ছোট-বড় সমস্ত তারকাদের উপরও রয়েছে। এই মুহূর্তে সেই গানের তালেই তাল মিলিয়ে মিডিয়ার পাতায় চর্চায় এলেন যুক্তি কাপুর, কবিতা কৌশিক এবং গুলকি জোশি।
২০২০ সালে ‘সনি সাব’ চ্যানেলে শুরু হয়েছিল ধারাবাহিক ‘ম্যাডাম স্যার’। এই ধারাবাহিকের জনপ্রিয়তা নেহাত কম ছিল না। চলতি বছরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই ছোটপর্দায় ইতি হয়েছে। এই ধারাবাহিকেরই তিন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন যুক্তি কাপুর, কবিতা কৌশিক এবং গুলকি জোশি। এখন তাদেরই একটি রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি যুক্তি কাপুরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই পুনরায় ভাইরাল হয়েছে। গত একবছর আগেই অভিনেত্রী নিজেদের এই রিল ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ঝলকে তাদের চরিত্রের সাজেই মানে পুলিশের ইউনিফর্মেই দেখা গিয়েছিল। শুটিং ফ্লোরেই কাজের ফাঁকে ‘পুষ্পা’র ‘ও আন্তাভা’র তালেই তাল মিলিয়েছিলেন তারা। সেই সূত্র ধরেই নিজেদের অনুরাগীদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত হলেন অভিনেত্রীরা।

