আবার শোকের ছায়া বলিউডে, না ফেরার দেশে বলিউডের এই অভিনেতা

Published By: Khabar India Online | Published On:

বলিউড ইন্ডাস্ট্রিতে গুফি পেন্টাল নামটা অপরিচিত নয় সকলের কাছে। ৭৯ বছর বয়সেই না ফেরার দেশে এই অভিনেতা। সোমবার, ৫’ই জুন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শকদের মাঝে তিনি আজও তাদের প্রিয় পর্দার ‘শকুনি মামা।’

চলে যাওয়া মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের পাশাপাশি সাধারণমহলের একাংশও। শোকস্তব্ধ গোটা হিন্দি চলচ্চিত্র জগৎ।

অভিনেতার ভাইপো হিতেন মিডিয়ার সামনেই জানিয়েছিলেন, সোমবার সকাল ৯’টায় তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মৃত্যুর সময় হাসপাতালে সঙ্কটজনক অবস্থাতেই ভর্তি ছিলেন। রক্তচাপ ও হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত সাত-আটদিন শারীরিক সমস্যার জন্যই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালেই ছিলেন অভিনেতা। উল্লেখ্য, সোমবার বিকেল ৪’টের মধ্যেই অভিনেতার ছেলে, ভাইপো, বৌমা ও নাতি-নাতনিদের উপস্থিতিতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আন্ধেরিতেই।

১৯৭৫’এ ‘রাফো চাক্কার’ ছবির সূত্র ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেতা।তারপর ছোট পর্দার সাথে বড়পর্দাতেও একাধিক কাজ করেছেন। ১৯৮০ সালে বই আর চোপড়ার টেলিভিশন শো মহাভারতে শকুনি মামার চরিত্রেই দেখা মিলেছিল অভিনেতার। এই চরিত্র অভিনেতা হিসেবে দর্শকদের মাঝে তাকে জনপ্রিয়তার শিখরে ছিল। তার প্রভাব আজও দর্শকদের একাংশের মনে রয়ে গিয়েছে।

অভিনেতার প্রয়াণে পর নীতিশ ভরদ্বাজ জানিয়েছেন, তিনি নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে ফেললেন। তিনি যে একেবারে সাধারণ এবং খুব ভালো মানুষ ছিলেন সেকথাও জানিয়েছেন তিনি। তিনি যে তার জীবনের একটা বড় অংশ ছিলেন সেকথা বলতে শোনা গিয়েছে তাকে।