Bhojpuri Song: রোমান্টিকে মজেছে আম্রপালি-দীনেশ, ‘দহকে বাদান জরে জিয়া’র তালে, নেটদুনিয়ার একাংশ দেখে খুব খুশি

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় খুব সম্প্রতি। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুষ্টু–মিষ্টি এই জুটিকে।

ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবকে দেখা যাচ্ছে। দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা বাড়িয়েছে। তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, ভিউজ এই মুহূর্তে কোটির ঘরে জ্বলজ্বল করছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের কাছে। সম্প্রতি ‘দহকে বাদান জরে জিয়া’র তালে ক্যামেরার সামনেই খোলা আকাশের নীচে নীরাহুয়াকে দেখে ঠিক থাকতে পারলেন না। নিয়ন্ত্রণহীন হলেন আম্রপালি।

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় এই দুই তারকাকে পুনরায় রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, , বলাই বাহুল্য। পর্দায় একেবারে মাখামাখি প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের মাঝে।

‘ওয়েব মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে ২ দিন আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। এই মুহূর্তে এই ঝলক পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি মানুষের কাছে। দু’দিন আগে শেয়ার করা হলেও ভিডিওটি দেখে এটুকু স্পষ্ট যে এটি বেশ কিছু সময় আগেকার। উল্লেখ্য, গানের কথা দিয়েছিলেন, পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন, রাজনীশ মিশ্র। ছবিতে নীলকমল সিং এবং প্রিয়াঙ্কা সিংয়ের কন্ঠেই শোনা গিয়েছিল গানটি। গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘নীরাহুয়া দ্যা লিডার’এর। উল্লেখ্য, ছবির জনপ্রিয় গানের দৃশ্যই পুনরায় ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় নিয়ে এসেছে আবার।