শাকিবের নতুন নায়িকা কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

‘প্রিয়তমা’, এই সিনেমায় শাকিবের নায়িকা বলিউড থেকে নেয়ার কথা ছিল। শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ছবিতে সেটা চূড়ান্ত করেছে। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। নির্মাতা হিমেল আশরাফ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আগামী ৮ মে থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন ঢালিউড কিং শাকিব খান।

ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা অর্থাৎ ‘প্রিয়তমা’ চরিত্রে কে থাকবেন সেটা নিয়ে চমক উপহার দিতে চেয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। তার আগেই বাতাসে জোর গুঞ্জন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। জানা গেছে, ইতোমধ্যে ইধিকা বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম অভিনীত  ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন।  জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলি’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে। বর্তমানে প্রচার চলছে নতুন ধারবাহিক ‘পিলু’। এতে দ্বিতীয়বারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন ইধিকা। এখানে তার চরিত্রের নাম ‘রঞ্জিনী’।

অভিনয় জীবনে আসার আগে, অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ইধিকা পাল।

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনানা প্রযোজিত ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার এবং বান্দরবান।

ফাইল ছবি