Bhojpuri Song: নীরহুয়া ও মোনালিসা ‘পেয়ার ওয়ালি বাত হোকেডা’র তালে, ভক্তমহলের একাংশ উচ্ছ্বসিত

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া গানে মোনালিসা এবং দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিউজ এই মুহূর্তে কোটিতে।

মোনালিসা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও কম জনপ্রিয় নন। তিনি ভীষণভাবে জনপ্রিয় ভোজপুরি দর্শকদের মাঝেও। সম্প্রতি ‘পেয়ার ওয়ালি বাত হোকেডা’

গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে বাড়ির মধ্যেই ক্যামেরার সামনে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী।  তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের মাঝে।

সম্প্রতি ভোজপুরি ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘এসআরকে মিউজিক’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল প্রায় ৫ বছর আগে।

হিট ভোজপুরি ছবি ‘বিবি নম্বর ১’এর গান এটি। ছবিতে এই গানে কন্ঠ দিয়েছিলেন অলোক কুমার এবং কল্পনা। কথা দিয়েছিলেন পেয়ার লাল যাদব। সুর দিয়েছিলেন রাজেশ এবং রাজনীশ। এই মুহূর্তে এই জনপ্রিয় হিট ভোজপুরি অনস্ক্রিন জুটির এই পুরনো গানের ভিডিওটি পুনরায় ভাইরাল তাদের ভক্তমহলের মাঝে।