Bhojpuri Song: আলোড়ন সৃষ্টি করেছে অঞ্জনা এবং নীরাহুয়া’র রান্নাঘরে রোম্যান্স, ভিডিও এসেছে সামনে

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে সম্প্রতি নেটদুনিয়ায়। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অঞ্জনা সিং এবং দীনেশ লাল যাদবকে দেখা যাচ্ছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

অঞ্জনা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘ডাল দিহনী’ নামের হিট ভোজপুরি গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে রান্নাঘরে ক্যামেরার সামনেই চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। জোর করেই পর্দায় অভিনেত্রীকে আদরে ভরিয়ে দিলেন নীরাহুয়া।

কখনো রান্নাঘরে আবার কখনো ঘরের মধ্যেই তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে ভোজপুরি দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন। পর্দায় এই ভিডিওতে স্বামী-স্ত্রী হিসেবেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছিল। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।  

‘ভোজিউড’ নামক ইউটিউব চ্যানেল থেকেই ভিডিওটি ৬ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘হাতকাড়ি’র গান।

আবারো এই গানটির সূত্র ধরেই আপাতত চর্চায় উঠে এসেছেন এই জনপ্রিয়, হিট ভোজপুরি অনস্ক্রিন তারকা জুটি। সম্প্রতি তাদের এই রোমান্টিক ভিডিও রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে।