নীরাহুয়াকে গোলাপী শাড়ির পল্লুতে মুগ্ধ করলেন আম্রপালি, অনুরাগীদের মনে তাপমাত্রা বেড়েছে

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভাইরাল হয়েছে। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবকে দেখা গেছে।

ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘কাটোরে কাটোরে’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন এই অভিনেত্রী।

এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘ওয়েব মিউজিক ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৩ বছর আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি কেশরী লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিং গেয়েছেন। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাহী’র গান এটি।

এই ভিডিওটির সূত্র ধরে চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি। ভিডিওতে এই দুই তারকাকে একাধিকবার চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে পর্দায়। দেখা গিয়েছে, চূড়ান্ত ঘনিষ্ঠভাবে।

ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। আবার তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিওটি ভাইরাল হয়েছে আবারো। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন সাড়ে তিন কোটির বেশি মানুষ। ৩ বছর পার হয়ে গেলেও, এই গানের জনপ্রিয়তা ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি।