টাকার বৃষ্টি নেটজনতা অবাক, পাকিস্তানি নৃত্যশিল্পী নাচ ইন্টারনেটে তোলপাড়, VIDEO

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে আসছেন।

ফলও পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় নেয় না। কারোর প্রতিভা নেটমহলের নজর টানে তাহলে সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি গোটা নেটমহলে ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি তেমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘এসজি স্টুডিও’ থেকে ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই চর্চিত ভিডিওটি ২১ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

ভিডিওতে এক পাকিস্তানি নৃত্যশিল্পীকে ভরা আসরে দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে। লাল রঙের সিল্কের পাঞ্জাবী এবং স্কার্টে দেখা গিয়েছে। পায়ে পরেছিলেন সোনালী নুপুরও। ছিলো ভারী মেকাপও। বলাই বাহুল্য, আসরে তার প্রতিটা ঠুমকা টাকার বৃষ্টি আনছিল। আসরে উপস্থিত সকলেই রীতিমতো মজে উঠেছিলেন তার নাচ দেখে। সেকথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট।

ভাইরাল হওয়া ভিডিওতে সবথেকে বেশি নজর কাড়তে দেখা গিয়েছে রিমল আলি শাহকে। তিনি খুব সম্ভবত পাকিস্তানি নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। খোলা চুলে রীতিমতো আবেদনময়ী রূপেই দেখা গিয়েছিল। কোন একটি দাওয়াতের অনুষ্ঠানেরই দৃশ্য এটি।

এই দৃশ্য পাকিস্তানিদের কাছে নতুন কিছু নয়। তাদের যেকোন ছোট-বড় অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় এমন এক বা একাধিক নৃত্যশিল্পীকে। রিমল আলি শাহের এই ভিডিওটি নিয়েই চর্চা চলছে একাংশের মাঝে।