Bhojpuri Music Video: নীরাহুয়া চুড়ান্ত ঘনিষ্ঠ আম্রপালির সাথে, ঘরের মধ্যেই সকলের চোখ এড়িয়ে, Video দেখুন

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, ভিউজ এই মুহূর্তে কোটিতে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী এবং প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘মুহে পে আটাক যাতা’ গানের তালেই পর্দায় সকলের চোখ এড়িয়ে নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ  উপভোগ করেছেন।

ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছে তাদের। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই তা স্পষ্ট হবে। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘নীরাহুয়া এন্টারটেনমেন্ট’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি।

অন্যতম জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রিক্সাওয়ালা ২’এর গান এটি। এই মুহূর্তে তাদের এই ভিডিওটি সাড়ে তিন কোটি মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ৩ বছর আগে শেয়ার হলেও বর্তমানে এই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় এই অনস্ক্রিন হিট তারকা জুটি।

ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। পুনরায় তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। ভিডিওটি ভাইরাল হয়েছে আবারো।

৩ বছর পার হয়ে গেলেও এই ভিডিও ও গানের জনপ্রিয়তা ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও। উল্লেখ্য, এই ভিডিওটি যে বেশ কিছু সময় আগের, তা এই দুই তারকার দিকে নজর দিলেই বোঝা যাবে।