নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরেই বহু দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে। বিগত দুবছর করোনা মহামারীর কারণে বিশেষ সমাগম দেখা যায়নি মন্দির চত্বরে। তবে ভীম একাদশীতে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয় শিবনিবাস মন্দিরে।

