Uganda: পদদলিত হয়ে নিহত ৯ বর্ষবরণ উদযাপনে, উগান্ডায়

Published By: Khabar India Online | Published On:

একটি শপিং মলে বর্ষবরণ উদযাপনে সময় পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে উগান্ডার রাজধানীতে কাম্পালায়। রবিবার স্থানীয় পুলিশের কথা অনুযায়ী, এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশের মুখপাত্র লুক ওওয়েসিগিয়ার বলেছেন, কাম্পালার ফ্রিডম সিটি মলের বাইরে আতশবাজি চলাকালে একটি পদদলনের ঘটনা ঘটে। ফলে তাৎক্ষণিকভাবে পাঁচজন মারা যায় ও বেশ কয়েকজন আহত হয়েছে।

জরুরী পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যায়, যেখানে মোট নয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়।

ওওয়েসিগিয়ার বলেন, নিহতদের মধ্যে বেশিরভাগই কিশোর। তাদের বয়স সম্পর্কে আরও বিশদ বিবরণ দেননি তিনি। তিনি বলেন, অতিরিক্ত ভিড় এবং অবহেলার কারনেই এই মর্মান্তিক ঘটনা হয়েছে।

কাম্পালা পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, নববর্ষের আতশবাজি দেখতে ফ্রিডম সিটি মলের বাইরে অনেক বেশি মানুষ ভিড় করেছিল। জায়গাটি তুলনামূলক সরু হওয়ায় সেখানে প্রবেশ করতে গিয়ে আটকে গিয়েছিল অনেকে।

উল্লেখ্য, কোভিড -১৯ মহামারী এবং সুরক্ষা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পরে, তিন বছরের পর  প্রথমবারের মত নববর্ষ উদযাপন করছে পূর্ব আফ্রিকার এই দেশটি।

ছবিঃ সংগৃহীত