Bhojpuri Song Video: আম্রপালি-নীরাহুয়ার রোমান্স থানাতেই, উচ্ছ্বসিত ভক্তরাও ভিডিও দেখে

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আম্রপালি দুবে, ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘জেল কারাইবু কা এ সুগি’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচে জেলের চত্ত্বরেই চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। সুইমিং পুল থেকে শুরু করে থানা সব জায়গাতেই রোমান্স করতে দেখা গিয়েছে।

এই ঘনিষ্ঠ দৃশ্য দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের মাঝে।

‘ওয়েব মিউজিক’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে অনস্ক্রিন এই তারকা জুটির এই জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে তাদের এই গানের ভিডিওটি ৪ কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাই’এর গান। গানটি গাইতে শোনা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ওম ঝাঁ’কে। ভিডিওটি পুরনো হলেও নিজেদের প্রিয় জুটিকে পুনরায় একসাথে ভাইরাল হতে দেখে খুশি তাদের ভক্তমহলও।