French President Macron: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, আবার চড় খেলেন, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবার চড় খেলেন। এক মহিলা তার গালে চড় মারেন। ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে রবিবার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন হেঁটে কোথাও যাচ্ছিলেন, তখন জলপাই-সবুজ রঙয়ের টি-শার্ট পরা এক মহিলা তাকে চড় মারছেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীকেও দেখা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁর নিরাপত্তাকর্মীরা দ্রুত মহিলাকে টেনে সরিয়ে নিয়ে যায়।

গত বছরের ৮ জুন এই রকম একটি ঘটনা ঘটেছিল। দক্ষিণ-পূর্বাঞ্চল সফরকালে একজন ব্যক্তি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে চড় মেরেছিলেন। এবার একই কাজ করলেন এক মহিলা।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস। ছবিঃ সংগৃহীত।