Qatar World Cup: সেনেগাল চূড়ান্ত দল ঘোষণা করলো, বিশ্বকাপের

Published By: Khabar India Online | Published On:

 চূড়ান্ত দল ঘোষণা করেছেন সেনেগাল। ইনজুরিতে কাটিয়ে দলে ফিরেছেন সাদিও মানে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা করেন আলিউ চিসে।

সংবাদ সম্মেলনে আলিউ চিসে বলেন, আমাদের নজর তার ওপর আছে। সেনেগাল ফুটবল ফেডারেশন থেকে একজন ডাক্তার গতকাল পাঠানো হয়েছে। তিনি মিউনিখে সারাদিন থেকে মানের অবস্থা দেখেছেন। ভালো খবর হচ্ছে মানের অস্ত্রোপাচার লাগবে না। এটা খুব খুব ভালো একটা ব্যাপার। আগামী সপ্তাহে আমরা মানের সঙ্গে দেখা করবো। এক সপ্তাহ বা দশদিন পর আরেকটি এমআরআই করিয়ে দেখবো।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি (চেলসি), সেনি ডিয়েং (কিউপিআর), আলফ্রেড গোমিস (রেনেস)।

ডিফেন্ডার: ইউসুফ সাবালি (রিয়াল বেটিস), কালিদু কৌলিবালি (চেলসি), আবদু দিয়ালো (আরবি লিপজিগ), পাপে আবৌ সিসে (অলিম্পিয়াকোস), ফর্মোজ মেন্ডি (এমিয়েন্স), ফোডে ব্যালো-টোরে (এসি মিলান) এবং ইসমাইল জ্যাকবস (মোনাকো)।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে (এভারটন), চেইখৌ কাউয়েতে (নটিংহাম ফরেস্ট), নামপালিস মেন্ডি (লিসেস্টার), পেপে গুয়ে (মার্সেই), পেপ সর (টটেনহ্যাম), মোস্তাফা নাম (পাফোস), মামাদু লোম (রিডিং), ক্রেপিন দিয়াত্তা (মোনাকো)

ফরোয়ার্ড: সাদিও মানে (বায়ার্ন মিউনিখ), ইসমাইলা সার (ওয়াটফোর্ড), বাম্বা ডিয়েং (মার্সেইল), বোলায়ে দিয়া (সালেরনিটানা), ফামারা দিদিও (অ্যালানিয়াস্পোর), নিকোলাস জ্যাকসন (ভিলারিয়াল) ও ইলিমান এনডিয়ায়ে। ছবিঃ সংগৃহীত।