Nayantara: অভিনেত্রী নয়নতারা বিয়ের ৪ মাসেই জমজ সন্তানের মা হলেন!

Published By: Khabar India Online | Published On:

লক্ষ্মীপূজোর দিন সুখবর দিলেন দক্ষিণি চলচ্চিত্র পরিচালক ভিগনেশ শিবান। জমজ সন্তানের বাবা-মা হলেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নয়নতারা।

টুইটারে সবাইকে চমকে দিয়ে এই খবর শেয়ার করেন পরিচালক। টুইটারে ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন তারা।

জানা গেছে, দীর্ঘ প্রেমের পর চলতি বছর জুন মাসের ৯ তারিখ বিয়ে করেন। অভিনেত্রী সেই সময়েই সন্তানসম্ভবা ছিলেন। গত তিন মাসে অভিনেত্রীর মা হওয়ার পর্বেরও বিভিন্ন ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তার পরিচালক স্বামী।

রবিবার টুইটারে ভিগনেশ লেখেন, নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। জমজ ছেলে সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের জন্য আর্শীবাদ হিসেবে এসেছে এই দুই সন্তান।

জানা গেছে, পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের শুরু নানুম রাউড়িধান ছবির সেটে। ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। গত বছরই এক টেলিভিশন শো-তে জানিয়েছিলেন, এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন তারা। ৯ জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসর্টে পরিণতি পায়। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শাহরুখ খানসহ অনেকে।

 নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নাকি অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকা? তা স্পষ্ট নয়।