Chocolate Barfi: ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত চকলেট বরফি

Published By: Khabar India Online | Published On:

ছোট থেকে বড় সবাই চকলেট খেতে খুব পছন্দ করেন। খুব সহজে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত চকোলেট বরফি।

 প্রস্তুত প্রণালী

প্রথমে প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন। ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক এর মধ্যে দিতে হবে। গ্যাসে আঁচ একদম কমিয়ে রাখুন। কনডেন্সড মিল্ক এর সাথে ৪ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে। তারপর ২ চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।

মিশ্রণটি ঘন হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে রাখুন।

একটি প্লেটে মিশ্রণ টি ঢেলে ঠান্ডা’র জন্য ছড়িয়ে দিন। খেয়াল রাখতে হবে পুরোপুরি শক্ত না হয়ে যায়। শক্ত হওয়ার আগে ছুরির সাহায্যে বরফির শেপে কেটে নিতে হবে। সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন।

খুব সহজে তৈরি হয়ে গেল চকলেট বরফি। ছবিঃ সংগৃহীত।